ফিলিস্তিন সমর্থনে স্টিকার: ভারত ছাড়ার নির্দেশ ব্রিটিশ দম্পতিকে
পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রেক্ষাপটে ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোর অভিযোগে ভারতে সফররত দুই ব্রিটিশ নাগরিককে দেশ ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। ভারতের রাজস্থান রাজ্যে অবস্থানকালে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা স্টিকার লাগানোর ঘটনায় জড়িত থাকায় ওই দম্পতির পর্যটক ভিসা বাতিল করেছে দেশটির গোয়েন্দা ও প্রশাসনিক বিভাগ। একইসঙ্গে তাদের বিরুদ্ধে ‘লিভ ইন্ডিয়া নোটিস’ জারি করা হয়েছে।
ওই দুই পর্যটকের নাম লুইস গ্যাব্রিয়েল ডি. এবং তার বান্ধবী আনুশি এমা ক্রিস্টিন। গত ২১ জানুয়ারি গোয়েন্দা সংস্থার কাছে খবর আসে যে, রাজস্থানের বিভিন্ন শহরে এই দম্পতি ইসরায়েলের বিরোধিতায় স্টিকার লাগাচ্ছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখে সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ। সিআইডি কর্মকর্তা রাজেশ মীনার নেতৃত্বে তাদের জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তারা পর্যটন ভিসার শর্ত লঙ্ঘন করে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন।

ভারতীয় অভিবাসন ও বিদেশি আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড অবৈধ বলে গণ্য হয়। এরপরই ওই দুই নাগরিকের ভিসা বাতিল করা হয় এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়। যদিও এমন ঘটনায় বিদেশি নাগরিকদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা বা বহিষ্কারাদেশও জারি করার ক্ষমতা সরকারের রয়েছে, তবে এক্ষেত্রে কেবল ভিসা বাতিল ও দেশ ত্যাগের নির্দেশই চূড়ান্ত পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ফিলিস্তিন সমর্থনে স্টিকার: ভারত ছাড়ার নির্দেশ ব্রিটিশ দম্পতিকে
পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রেক্ষাপটে ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোর অভিযোগে ভারতে সফররত দুই ব্রিটিশ নাগরিককে দেশ ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। ভারতের রাজস্থান রাজ্যে অবস্থানকালে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা স্টিকার লাগানোর ঘটনায় জড়িত থাকায় ওই দম্পতির পর্যটক ভিসা বাতিল করেছে দেশটির গোয়েন্দা ও প্রশাসনিক বিভাগ। একইসঙ্গে তাদের বিরুদ্ধে ‘লিভ ইন্ডিয়া নোটিস’ জারি করা হয়েছে।
ওই দুই পর্যটকের নাম লুইস গ্যাব্রিয়েল ডি. এবং তার বান্ধবী আনুশি এমা ক্রিস্টিন। গত ২১ জানুয়ারি গোয়েন্দা সংস্থার কাছে খবর আসে যে, রাজস্থানের বিভিন্ন শহরে এই দম্পতি ইসরায়েলের বিরোধিতায় স্টিকার লাগাচ্ছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখে সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ। সিআইডি কর্মকর্তা রাজেশ মীনার নেতৃত্বে তাদের জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তারা পর্যটন ভিসার শর্ত লঙ্ঘন করে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন।

ভারতীয় অভিবাসন ও বিদেশি আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড অবৈধ বলে গণ্য হয়। এরপরই ওই দুই নাগরিকের ভিসা বাতিল করা হয় এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়। যদিও এমন ঘটনায় বিদেশি নাগরিকদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা বা বহিষ্কারাদেশও জারি করার ক্ষমতা সরকারের রয়েছে, তবে এক্ষেত্রে কেবল ভিসা বাতিল ও দেশ ত্যাগের নির্দেশই চূড়ান্ত পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…