কলকাতা-দিল্লির আড়ালে হাসিনার ফেরার নতুন রাজনৈতিক ছক
মানবতাবিরোধী অপরাধ ও হত্যার মামলায় অভিযুক্ত হয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে ভারতের দিল্লি ও কলকাতায় আশ্রয় নিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেখান থেকেই তারা দল পুনর্গঠন ও রাজনীতিতে প্রত্যাবর্তনের জন্য ধারাবাহিকভাবে গোপন বৈঠক ও সমন্বয় সাধন করছেন।
প্রায় ১৬ মাস আগে এক গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই আন্দোলনে প্রায় ১৪০০ মানুষ নিহত হন। হাসিনার পতনের পর দলের হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন মামলা ও জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যান, যাদের অন্তত ৬০০ জন কলকাতায় লুকিয়ে আছেন। গত বছর দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলেও ভারতে বসে তারা নতুন করে ঘুরে দাঁড়ানোর ছক কষছেন।

দিল্লির এক গোপন আশ্রয় থেকে শেখ হাসিনা দিনে ১৫ থেকে ১৬ ঘণ্টা ফোনে দেশের নেতাদের সঙ্গে কথা বলছেন বলে জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলটিকে নিষিদ্ধ করা হলেও হাসিনা ভারত থেকেই সমর্থকদের সক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন। তাদের বিশ্বাস, খুব দ্রুতই পরিস্থিতির পরিবর্তন ঘটবে এবং তারা নায়ক হিসেবে দেশে ফিরবেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
কলকাতা-দিল্লির আড়ালে হাসিনার ফেরার নতুন রাজনৈতিক ছক
মানবতাবিরোধী অপরাধ ও হত্যার মামলায় অভিযুক্ত হয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে ভারতের দিল্লি ও কলকাতায় আশ্রয় নিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেখান থেকেই তারা দল পুনর্গঠন ও রাজনীতিতে প্রত্যাবর্তনের জন্য ধারাবাহিকভাবে গোপন বৈঠক ও সমন্বয় সাধন করছেন।
প্রায় ১৬ মাস আগে এক গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই আন্দোলনে প্রায় ১৪০০ মানুষ নিহত হন। হাসিনার পতনের পর দলের হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন মামলা ও জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যান, যাদের অন্তত ৬০০ জন কলকাতায় লুকিয়ে আছেন। গত বছর দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলেও ভারতে বসে তারা নতুন করে ঘুরে দাঁড়ানোর ছক কষছেন।

দিল্লির এক গোপন আশ্রয় থেকে শেখ হাসিনা দিনে ১৫ থেকে ১৬ ঘণ্টা ফোনে দেশের নেতাদের সঙ্গে কথা বলছেন বলে জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলটিকে নিষিদ্ধ করা হলেও হাসিনা ভারত থেকেই সমর্থকদের সক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন। তাদের বিশ্বাস, খুব দ্রুতই পরিস্থিতির পরিবর্তন ঘটবে এবং তারা নায়ক হিসেবে দেশে ফিরবেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…