বিজ্ঞাপন

ওভাল অফিসে ট্রাম্প-পেত্রো বৈঠক: বৈরিতার অবসানে নতুন অধ্যায়

প্রাইম বার্তা অনলাইন
০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৯ পিএম
ওভাল অফিসে ট্রাম্প-পেত্রো বৈঠক: বৈরিতার অবসানে নতুন অধ্যায়

দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন ও পাল্টাপাল্টি কটাক্ষের পর অবশেষে হোয়াইট হাউসের ওভাল অফিসে ঐতিহাসিক বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। গত মঙ্গলবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টাব্যাপী এই রুদ্ধদ্বার বৈঠককে দুই নেতাই ‘ফলপ্রসূ’ এবং ‘চমৎকার’ বলে উল্লেখ করেছেন, যা দুই দেশের সম্পর্কের জটিলতা কাটিয়ে উঠতে নতুন আশার সঞ্চার করেছে।

এর আগে অভিবাসী ইস্যুতে ট্রাম্পের হুঁশিয়ারি ও কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থার হুমকির মধ্য দিয়ে দুই পক্ষের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। ট্রাম্প এক পর্যায়ে পেত্রোকে ‘অসুস্থ ব্যক্তি’ ও ‘অবৈধ মাদক নেতা’ বলেও আখ্যায়িত করেছিলেন। তবে মঙ্গলবারের বৈঠকে সেই সব বৈরিতা ভুলে দুই নেতা পারস্পরিক সম্মান প্রদর্শন করেছেন। ট্রাম্প পেত্রোকে তার বিখ্যাত বই ‘দ্য আর্ট অব দ্য ডিল’ উপহার দিয়েছেন, যার ওপর হাতে লিখে তাকে ‘গ্রেট’ বলে সম্বোধন করেছেন। এছাড়া একটি স্মারক ছবিতে ট্রাম্প লিখেছেন, কলম্বিয়াকে তিনি ভালোবাসেন এবং পেত্রোর সঙ্গে এই সাক্ষাৎ তার কাছে সম্মানের।

বিজ্ঞাপন

মাদক পাচার রোধে যৌথ কাজ করার বিষয়ে দুই নেতা গুরুত্বারোপ করলেও তাদের পদ্ধতিগত মতপার্থক্য স্পষ্ট। ট্রাম্প কোকা চাষ নির্মূলে কঠোর সামরিক পদক্ষেপ চাইলেও পেত্রো কৃষকদের উৎসাহের মাধ্যমে ফসল বদলের ওপর জোর দিয়েছেন। পেত্রো স্পষ্ট জানিয়েছেন, দরিদ্র কৃষকদের না ভয় দেখিয়ে বড় মাদক সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথেই তিনি হাঁটতে চান। এছাড়া জলবায়ু পরিবর্তন ও গাজা যুদ্ধ ইস্যুতেও তাদের অবস্থানের ভিন্নতা ছিল। তবে পেত্রো ট্রাম্পকে দেওয়া একটি ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ টুপিতে কলম দিয়ে ‘এস’ যোগ করে তা ‘মেক আমেরিকাস গ্রেট এগেইন’-এ রূপান্তর করে তাদের মধ্যকার রসিকতাপূর্ণ সম্পর্কের বার্তাও দিয়েছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...