বিজ্ঞাপন

হরমুজে মার্কিন ট্যাংকারকে ঘিরে ইরান, নৌবাহিনীর হস্তক্ষেপে রক্ষা

প্রাইম বার্তা অনলাইন
০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪১ এএম
হরমুজে মার্কিন ট্যাংকারকে ঘিরে ইরান, নৌবাহিনীর হস্তক্ষেপে রক্ষা

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি তেল ট্যাংকারকে আটকে রাখার অপচেষ্টা চালিয়েছে ইরানের নৌবাহিনী। মঙ্গলবার (৩ জানুয়ারি) ভারী অস্ত্রে সজ্জিত স্পিডবোট নিয়ে ইরানি বাহিনীর এমন হামলার চেষ্টার মুখে পড়েও মার্কিন নৌবাহিনীর সহায়তায় নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয় ওই জাহাজটি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এবং সমুদ্র নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক জানিয়েছে, ‘স্টেনা ইম্পেরেটিভ’ নামক মার্কিন তেল ট্যাংকারটিকে লক্ষ্য করে অন্তত ছয়টি স্পিডবোট ঘিরে ফেলে ইরানি সেনারা। ৫০ ক্যালিবার মেশিনগান থাকা এসব বোট থেকে ইঞ্জিন বন্ধ করতে বলা হলেও জাহাজের অধিনায়ক দ্রুত গতিতে নিয়ে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে জাহাজে উঠার প্রস্তুতিও নেওয়া হয়। এমন পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ঘটনাস্থলে এসে পৌঁছলে পিছু হটতে বাধ্য হয় ইরানি বাহিনী।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যভিত্তিক মেরিটাইম ট্রেড অপারেশন্সের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, ওমানের উপকূল থেকে ১৬ কিলোমিটার উত্তরে এই ঘটনা ঘটেছে। বিশ্বের মোট বাণিজ্যিক তেলের প্রায় ২০ শতাংশ চলাচল করে এমন হরমুজ প্রণালীতে বারবার এই ধরনের ঘটনা ঘটায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...