বিজ্ঞাপন

তিক্ততা ভুলে ওভাল অফিসে ট্রাম্প-পেত্রো, নতুন অধ্যায়ের ইঙ্গিত

প্রাইম বার্তা অনলাইন
০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১১ এএম
তিক্ততা ভুলে ওভাল অফিসে ট্রাম্প-পেত্রো, নতুন অধ্যায়ের ইঙ্গিত

দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন ও প্রকাশ্য বাগযুদ্ধের অবসান ঘটিয়ে ঐতিহাসিক ওভাল অফিসে সাক্ষাৎ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। গত ৩ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টাব্যাপী এই রুদ্ধদ্বার বৈঠককে দুই নেতাই অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। এর আগে অভিবাসী ইস্যুতে দুই দেশের সম্পর্ক এতটাই অবনতি হয়েছিল যে ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থারও হুমকি দিয়েছিলেন, তবে এই বৈঠক সেই বৈরিতা কাটিয়ে উঠতে নতুন দিগন্ত তৈরি করল।

বৈঠক শেষে পরিস্থিতির উত্তাপ নিভৃত হওয়ার বড় ইঙ্গিত মেলে। ট্রাম্প তার বিখ্যাত বই ‘দ্য আর্ট অব দ্য ডিল’ পেত্রোকে উপহার দেন এবং সেখানে হাতে লিখে তাকে ‘গ্রেট’ বা মহান বলে সম্বোধন করেন। একটি স্বাক্ষরিত ছবিতে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন যে, কলম্বিয়াকে তিনি ভালোবাসেন এবং পেত্রোর সঙ্গে এই সাক্ষাৎ তার কাছে সম্মানের বিষয়। প্রসঙ্গত, কয়েক মাস আগেও ট্রাম্প পেত্রোকে ‘অসুস্থ ব্যক্তি’ ও ‘মাদক নেতা’ বলে কটাক্ষ করেছিলেন, যা এই সাক্ষাৎকে দুই শিবিরের মধ্যে একটি কৌশলগত সমঝোতা হিসেবে তুলে ধরছে।

বিজ্ঞাপন

আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল মাদক পাচার রোধ। বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ হিসেবে কলম্বিয়ার ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু বামপন্থি নেতা পেত্রো সামরিক পদ্ধতির বিরোধিতা করে স্পষ্ট জানিয়ে দেন যে, মাদক ব্যবসায়ীদের শাস্তি না দিয়ে দরিদ্র কৃষকদের হয়রানি করা সমাধান নয়। বৈঠকের এক পর্যায়ে পেত্রো ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ টুপিতে কলম দিয়ে ‘এস’ অক্ষর যোগ করে সেটিকে ‘মেক আমেরিকাস গ্রেট এগেইন’ বা সমগ্র আমেরিকা মহাদেশকে শ্রেষ্ঠ করার বার্তা দেন। গাজা যুদ্ধ ও জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুতে মতভেদ থাকলেও, আসন্ন কলম্বিয়ার নির্বাচনের আগে এই কূটনৈতিক উষ্ণতা দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...