বিজ্ঞাপন

বেলুচিস্তানে তিন দিনের সামরিক অভিযানে নিহত ২১৯, শহীদ ২২ সেনা

প্রাইম বার্তা অনলাইন
০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৭ এএম
বেলুচিস্তানে তিন দিনের সামরিক অভিযানে নিহত ২১৯, শহীদ ২২ সেনা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে গত তিন দিনে মোট ২১৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ভারত-সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সঙ্গে যুক্ত ১৯৭ জন সন্ত্রাসী এই অভিযানে নিহত হয়েছে। এই সংঘর্ষে পাকিস্তানের ২২ জন সেনা সদস্য শহীদ হয়েছেন।

সাম্প্রতিক সময়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) ব্যাপক হামলার পরিপ্রেক্ষিতে এই অভিযান শুরু হয়। গত ৩১ ফেব্রুয়ারি প্রায় এক ডজন স্থাপনায় হামলা চালিয়ে প্রদেশটিকে অচল করে দেয় বিএলএ। ওই হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক ও ১৭ জন নিরাপত্তা সদস্য প্রাণ হারান।

বিজ্ঞাপন

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই বেলুচিস্তান লিবারেশন আর্মি ওই অঞ্চলে কর্মরত অন্য প্রদেশের নাগরিক এবং বিদেশি জ্বালানি কোম্পানিগুলোর ওপর আগ্রাসন বাড়িয়ে চলেছে। এর আগে গত বছর তারা ৪৫০ যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালিয়েছিল, যা দুই দিনব্যাপী অবরোধের কারণে আলোচিত হয়েছিল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...