মার্কিন হস্তক্ষেপের প্রতিবাদে কারাকাসে মাদুরোর মুক্তির দাবি
যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক হওয়া ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মুক্তির দাবিতে রাজধানী কারাকাসে বিশাল বিক্ষোভ মিছিল করেছেন হাজার হাজার সমর্থক। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির সরকারের আহ্বানে সাড়া দিয়ে বিক্ষুব্ধ জনতা রাজপথে নামেন এবং ওয়াশিংটনের এই আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান।
কয়েকশ মিটার লম্বা এই মিছিলে ‘ভেনেজুয়েলায় নিকোলাসকে প্রয়োজন’ স্লোগানে মুখর ছিলেন বিক্ষোভকারীরা। সাবেক প্রেসিডেন্টের সমাজতান্ত্রিক আদর্শের অনুসারী ‘শ্যাভিস্তা’ আন্দোলনের লাল পোশাক পরে এবং হাতে দেশীয় পতাকা ও মাদুরো দম্পতির ছবি নিয়ে তারা মিছিল করেন। সরকারি কর্মচারীদের একটি বড় অংশ এই মিছিলে অংশ নেয়।

বিক্ষোভে অংশ নেয়া ৫৮ বছর বয়সী পৌরসভা কর্মচারী হোসে পেরদোমো বলেন, তারা বর্তমান পরিস্থিতিতে বিভ্রান্ত ও ক্ষুব্ধ। তিনি জানান, সময় যত লাগুক, তাদের প্রেসিডেন্টকে মুক্ত করতেই হবে। এছাড়াও মাদুরোর পুত্র ও জাতীয় পরিষদের ডেপুটি নিকোলাস মাদুরো গুয়েরা বলেন, ভেনেজুয়েলার মানুষ মার্কিন নয়, তারা গভীর সাম্রাজ্যবাদ-বিরোধী চেতনার ধারক।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মার্কিন হস্তক্ষেপের প্রতিবাদে কারাকাসে মাদুরোর মুক্তির দাবি
যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক হওয়া ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মুক্তির দাবিতে রাজধানী কারাকাসে বিশাল বিক্ষোভ মিছিল করেছেন হাজার হাজার সমর্থক। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির সরকারের আহ্বানে সাড়া দিয়ে বিক্ষুব্ধ জনতা রাজপথে নামেন এবং ওয়াশিংটনের এই আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান।
কয়েকশ মিটার লম্বা এই মিছিলে ‘ভেনেজুয়েলায় নিকোলাসকে প্রয়োজন’ স্লোগানে মুখর ছিলেন বিক্ষোভকারীরা। সাবেক প্রেসিডেন্টের সমাজতান্ত্রিক আদর্শের অনুসারী ‘শ্যাভিস্তা’ আন্দোলনের লাল পোশাক পরে এবং হাতে দেশীয় পতাকা ও মাদুরো দম্পতির ছবি নিয়ে তারা মিছিল করেন। সরকারি কর্মচারীদের একটি বড় অংশ এই মিছিলে অংশ নেয়।

বিক্ষোভে অংশ নেয়া ৫৮ বছর বয়সী পৌরসভা কর্মচারী হোসে পেরদোমো বলেন, তারা বর্তমান পরিস্থিতিতে বিভ্রান্ত ও ক্ষুব্ধ। তিনি জানান, সময় যত লাগুক, তাদের প্রেসিডেন্টকে মুক্ত করতেই হবে। এছাড়াও মাদুরোর পুত্র ও জাতীয় পরিষদের ডেপুটি নিকোলাস মাদুরো গুয়েরা বলেন, ভেনেজুয়েলার মানুষ মার্কিন নয়, তারা গভীর সাম্রাজ্যবাদ-বিরোধী চেতনার ধারক।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…