মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে দালালমুক্ত ডিজিটাল সিস্টেম আসছে শীঘ্রই
মালয়েশিয়ায় বৈদেশিক কর্মী নিয়োগে দীর্ঘদিনের দালালদের প্রভাব শেষ করতে যাচ্ছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। তৃতীয় কোনো পক্ষ বা এজেন্সি ছাড়াই সরাসরি সরকারের মাধ্যমে শ্রমিক নিয়োগের একটি ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান জানিয়েছেন, শ্রমিকদের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা ও পাচার রোধে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বর্তমান ব্যবস্থায় অনেক শ্রমিককে ৫ হাজার থেকে ৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত এজেন্ট ফি দিতে হয়, যা তাদের ঋণদাসত্বের দিকে ঠেলে দেয়। নতুন পদ্ধতিতে নিয়োগকর্তারা সরাসরি কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ভার্চুয়াল ইন্টারভিউ নিতে পারবেন। ভাষাগত বাধা দূর করতে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হবে, যা তাৎক্ষণিকভাবে ভাষা অনুবাদ করে দেবে।

প্রস্তাবিত এই সিস্টেমটি এখনো চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সরকারের লক্ষ্য ২০২৮ সালের মধ্যে মালয়েশিয়াকে আসিয়ান অঞ্চলের একটি নৈতিক নিয়োগ কেন্দ্রে পরিণত করা। মাই ডিজিটালের মাধ্যমে পরিচালিত এই সরকার-থেকে-সরকার (G2G) ব্যবস্থা নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরাপদ করবে বলে জানিয়েছেন মন্ত্রী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে দালালমুক্ত ডিজিটাল সিস্টেম আসছে শীঘ্রই
মালয়েশিয়ায় বৈদেশিক কর্মী নিয়োগে দীর্ঘদিনের দালালদের প্রভাব শেষ করতে যাচ্ছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। তৃতীয় কোনো পক্ষ বা এজেন্সি ছাড়াই সরাসরি সরকারের মাধ্যমে শ্রমিক নিয়োগের একটি ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান জানিয়েছেন, শ্রমিকদের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা ও পাচার রোধে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বর্তমান ব্যবস্থায় অনেক শ্রমিককে ৫ হাজার থেকে ৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত এজেন্ট ফি দিতে হয়, যা তাদের ঋণদাসত্বের দিকে ঠেলে দেয়। নতুন পদ্ধতিতে নিয়োগকর্তারা সরাসরি কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ভার্চুয়াল ইন্টারভিউ নিতে পারবেন। ভাষাগত বাধা দূর করতে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হবে, যা তাৎক্ষণিকভাবে ভাষা অনুবাদ করে দেবে।

প্রস্তাবিত এই সিস্টেমটি এখনো চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সরকারের লক্ষ্য ২০২৮ সালের মধ্যে মালয়েশিয়াকে আসিয়ান অঞ্চলের একটি নৈতিক নিয়োগ কেন্দ্রে পরিণত করা। মাই ডিজিটালের মাধ্যমে পরিচালিত এই সরকার-থেকে-সরকার (G2G) ব্যবস্থা নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরাপদ করবে বলে জানিয়েছেন মন্ত্রী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…