বিজ্ঞাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্যে পশ্চিমবঙ্গে পালিত হলো পবিত্র শবে বরাত

প্রাইম বার্তা অনলাইন
০৪ ফেব্রুয়ারি ২০২৬ ৯:০৩ এএম
ধর্মীয় ভাবগাম্ভীর্যে পশ্চিমবঙ্গে পালিত হলো পবিত্র শবে বরাত

পশ্চিমবঙ্গের বুকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের আমেজ ছড়িয়ে পড়েছিল মঙ্গলবার। গত ৩ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে পবিত্র শবে বরাত। এই পবিত্র রাতে বিশ্বাসীরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত এবং কবরস্থানে গিয়ে প্রিয়জনদের আত্মার মাগফেরাত কামনায় মশগুল হন।

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাতটি সামনে রমজান মাসের সুসংবাদ বয়ে আনে। এই দিনটিতে শুধুমাত্র ইবাদত-বন্দেগিই নয়, বরং একটি উৎসবমুখর পরিবেশেও জমে ওঠে মানুষের আড্ডা। মুসলিম সম্প্রদায়ের ঘরে ঘরে এদিন বিশেষ খাবার তৈরি করা হয়, যার মধ্যে হালুয়া ও রুটি অন্যতম।

বিজ্ঞাপন

দক্ষিণ কলকাতার বাসিন্দা শাকিল আবেদীন জানান, সকাল থেকেই তিনি বাড়ির কাছাকাছি কবরস্থানে গিয়ে মা-বাবার কবরে চাদর বিছিয়ে দেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন। তিনি জানান, শবে বরাত কখনো আতশবাজি ফাটানোর দিন নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিষ্ঠার সাথে ইবাদত করাই এই রাতের প্রধান উদ্দেশ্য।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...