আরব সাগরে উত্তেজনা, ইরানি ড্রোন গুলি করে নামালো মার্কিন ফ-৩৫

প্রাইম বার্তা অনলাইন
০৪ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৩৩ এএম
আরব সাগরে উত্তেজনা, ইরানি ড্রোন গুলি করে নামালো মার্কিন ফ-৩৫

আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনের দিকে আগ্রাসীভাবে এগিয়ে আসা ইরানের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই ঘটনা ঘটে এবং এতে মার্কিন বাহিনীর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন দেশটির সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টম হকিনস।

জানা গেছে, ইরান উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে ওই রণতরী অবস্থান করার সময় ড্রোনটি অজানা উদ্দেশ্য নিয়ে তাদের দিকে অগ্রসর হচ্ছিল। রণতরী থেকে উড়্ডয়ন করা একটি এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালায় এবং তা ধ্বংস করে দেয়।

বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি না হয়, তবে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে এই ঘটনা দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...