আরব সাগরে মার্কিন রণতরীর পথে ইরানি ড্রোন, ধ্বংস করল যুক্তরাষ্ট্র
আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর দিকে আগ্রাসীভাবে অগ্রসর হওয়া একটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টম হকিনস জানান, অজানা উদ্দেশ্য নিয়ে ড্রোনটি যখন জাহাজের দিকে আসছিল, তখন রণতরী থেকে উড়ে যাওয়া একটি এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট সেটিকে ধ্বংস করে দেয়। তিনি আরও জানান, এই ঘটনার সময় জাহাজটি ইরানের উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে অবস্থান করছিল। তবে এই ঘটনায় মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বর্তমানে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল। পারমাণবিক চুক্তি নিয়ে বিরোধের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। ফলে যুদ্ধজাহাজের কাছাকাছি এই ড্রোনটির উপস্থিতি দুই দেশের মধ্যে সংঘাত বাড়ার আশঙ্কা তৈরি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
আরব সাগরে মার্কিন রণতরীর পথে ইরানি ড্রোন, ধ্বংস করল যুক্তরাষ্ট্র
আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর দিকে আগ্রাসীভাবে অগ্রসর হওয়া একটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টম হকিনস জানান, অজানা উদ্দেশ্য নিয়ে ড্রোনটি যখন জাহাজের দিকে আসছিল, তখন রণতরী থেকে উড়ে যাওয়া একটি এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট সেটিকে ধ্বংস করে দেয়। তিনি আরও জানান, এই ঘটনার সময় জাহাজটি ইরানের উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে অবস্থান করছিল। তবে এই ঘটনায় মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বর্তমানে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল। পারমাণবিক চুক্তি নিয়ে বিরোধের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। ফলে যুদ্ধজাহাজের কাছাকাছি এই ড্রোনটির উপস্থিতি দুই দেশের মধ্যে সংঘাত বাড়ার আশঙ্কা তৈরি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…