আরব সাগরে ইরানি ড্রোন ধ্বংস, বাড়ছে ওয়াশিংটন-তেহরান উত্তেজনা
আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজের দিকে আগ্রাসী আচরণ নিয়ে সামনে এগিয়ে আসা ইরানের একটি ড্রোন গুলি করে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টম হকিনস জানিয়েছেন, ইরানের উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে অবস্থানরত বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর দিকে ওই ড্রোনটি অজানা উদ্দেশ্য নিয়ে আসছিল। জাহাজ থেকে উড়োয়ানো এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট ড্রোনটিকে লক্ষ্য করে গুলি করে ভূপাতিত করে। এই ঘটনায় মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

বর্তমানে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সম্পর্ক ইতিমধ্যেই টানাপোড়েনপূর্ণ। এমন পরিস্থিতিতে মার্কিন রণতরীর কাছে ইরানি ড্রোনের উপস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ইরান যদি পারমাণবিক প্রকল্প সীমিত করতে রাজি না হয় তবে তাদের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
আরব সাগরে ইরানি ড্রোন ধ্বংস, বাড়ছে ওয়াশিংটন-তেহরান উত্তেজনা
আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজের দিকে আগ্রাসী আচরণ নিয়ে সামনে এগিয়ে আসা ইরানের একটি ড্রোন গুলি করে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টম হকিনস জানিয়েছেন, ইরানের উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে অবস্থানরত বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর দিকে ওই ড্রোনটি অজানা উদ্দেশ্য নিয়ে আসছিল। জাহাজ থেকে উড়োয়ানো এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট ড্রোনটিকে লক্ষ্য করে গুলি করে ভূপাতিত করে। এই ঘটনায় মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

বর্তমানে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সম্পর্ক ইতিমধ্যেই টানাপোড়েনপূর্ণ। এমন পরিস্থিতিতে মার্কিন রণতরীর কাছে ইরানি ড্রোনের উপস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ইরান যদি পারমাণবিক প্রকল্প সীমিত করতে রাজি না হয় তবে তাদের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…