মার্কিন যুদ্ধজাহাজের দিকে এগিয়ে আসা ইরানি ড্রোন ধ্বংস করল এফ-৩৫ জেট
আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর দিকে আগ্রাসীভাবে এগিয়ে আসা ইরানের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। ইরানের উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র।
ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টম হকিনস জানিয়েছেন, মঙ্গলবার ওই ড্রোনটি যখন জাহাজের দিকে অজানা উদ্দেশ্য নিয়ে অগ্রসর হচ্ছিল, তখন রণতরী থেকে উড়ে যাওয়া একটি এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট তাকে গুলি করে ধ্বংস করে দেয়। তিনি আরও জানান, এই ঘটনায় মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বর্তমানে চরম কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে মার্কিন যুদ্ধজাহাজের কাছে ইরানি ড্রোনের উপস্থিতি পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে চুক্তিতে সম্মত না হয়, তবে তেহরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মার্কিন যুদ্ধজাহাজের দিকে এগিয়ে আসা ইরানি ড্রোন ধ্বংস করল এফ-৩৫ জেট
আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর দিকে আগ্রাসীভাবে এগিয়ে আসা ইরানের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। ইরানের উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র।
ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টম হকিনস জানিয়েছেন, মঙ্গলবার ওই ড্রোনটি যখন জাহাজের দিকে অজানা উদ্দেশ্য নিয়ে অগ্রসর হচ্ছিল, তখন রণতরী থেকে উড়ে যাওয়া একটি এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট তাকে গুলি করে ধ্বংস করে দেয়। তিনি আরও জানান, এই ঘটনায় মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বর্তমানে চরম কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে মার্কিন যুদ্ধজাহাজের কাছে ইরানি ড্রোনের উপস্থিতি পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে চুক্তিতে সম্মত না হয়, তবে তেহরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…