আরব সাগরে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজের দিকে আসা ড্রোন ভূপাতিত
আরব সাগরে নিরাপত্তা বলয়ের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা করায় ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। ইরানি উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর দিকে ওই ড্রোনটি আগ্রাসীভাবে ধেয়ে আসছিল বলে জানা গেছে। মঙ্গলবার এই ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টম হকিনস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ড্রোনটি অজানা উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসলে রণতরী থেকে উড্ডয়নকারী একটি এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট তাকে গুলি করে ধ্বংস করে দেয়। তবে এই ঘটনায় মার্কিন বাহিনীর কোনো সদস্য বা সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়নি।

এই ঘটনার পর ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বেড়েছে। পারমাণবিক চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি না হয়, তবে সামরিক বাহিনী প্রয়োগ করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
আরব সাগরে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজের দিকে আসা ড্রোন ভূপাতিত
আরব সাগরে নিরাপত্তা বলয়ের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা করায় ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। ইরানি উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর দিকে ওই ড্রোনটি আগ্রাসীভাবে ধেয়ে আসছিল বলে জানা গেছে। মঙ্গলবার এই ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টম হকিনস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ড্রোনটি অজানা উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসলে রণতরী থেকে উড্ডয়নকারী একটি এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট তাকে গুলি করে ধ্বংস করে দেয়। তবে এই ঘটনায় মার্কিন বাহিনীর কোনো সদস্য বা সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়নি।

এই ঘটনার পর ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বেড়েছে। পারমাণবিক চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি না হয়, তবে সামরিক বাহিনী প্রয়োগ করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…