বিজ্ঞাপন

মিয়ানমারে ভূমিকম্প, কাঁপল কলকাতা; আতঙ্কে ঘরছাড়া হাজার মানুষ

প্রাইম বার্তা অনলাইন
০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১:০১ এএম
মিয়ানমারে ভূমিকম্প, কাঁপল কলকাতা; আতঙ্কে ঘরছাড়া হাজার মানুষ

মঙ্গলবার রাতে মিয়ানমারে ভূমিকম্পের কম্পনে কেঁপে ওঠে কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। গতকাল রাত ৯টা ১০ মিনিটের দিকে রিখটার স্কেলে ৫.৯ মাত্রার এই কম্পন অনুভূত হলে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় দক্ষিণ কলকাতাসহ শহরের বিভিন্ন বহুতল আবাসন থেকে ভয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। মধ্য কলকাতার একটি শপিং মলে কেনাকাটা করছিলেন অনেকে, কম্পন অনুভব হলে তারাও দ্রুত বাইরে চলে আসেন। দক্ষিণ কলকাতার শিক্ষার্থী শুভময় নস্কর জানান, বই পড়ার সময় হঠাৎ টেবিল কাঁপতে দেখে তিনি ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়েছিলেন।

বিজ্ঞাপন

সরকারি পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতির খবর জানানো হয়নি। তবে গত কিছুদিনের মধ্যে একাধিকবার কম্পন অনুভূত হওয়ায় কলকাতার বাসিন্দাদের মধ্যে এখন উদ্বেগ বিরাজ করছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...