২০ মিনিটের ব্যবধানে মিয়ানমারে দুই দফা ভূমিকম্প, বাংলাদেশেও কম্পন
মঙ্গলবার রাতে অল্প সময়ের ব্যবধানে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে দুটি ভূমিকম্প আঘাত হানে, যার মধ্যে প্রথমটির কম্পন বাংলাদেশেও স্পষ্ট অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্র ২০ মিনিট পর একই এলাকায় দ্বিতীয়টি আঘাত হানে, যার মাত্রা ছিল ৫ দশমিক ২।
ইউরো-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার সূত্রে জানা গেছে, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ম্রাউক-ইউ শহর থেকে ৪২ কিলোমিটার দূরে। এর ২০ মিনিট পর আসা দ্বিতীয় কম্পনটি ভূগর্ভের ৬৮ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়। ৫ দশমিক ৯ মাত্রার এই কম্পন বাংলাদেশের রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন সৃষ্টি করে।

একই দিনে ভোর রাতে বাংলাদেশের সাতক্ষীরা জেলায়ও ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভোর ৪টা ৩৬ মিনিটে সাতক্ষীরার কলারোয়া এলাকায় ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলি রিপন জানান, ভূপৃষ্ঠ থেকে ১৫০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হওয়ায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
২০ মিনিটের ব্যবধানে মিয়ানমারে দুই দফা ভূমিকম্প, বাংলাদেশেও কম্পন
মঙ্গলবার রাতে অল্প সময়ের ব্যবধানে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে দুটি ভূমিকম্প আঘাত হানে, যার মধ্যে প্রথমটির কম্পন বাংলাদেশেও স্পষ্ট অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্র ২০ মিনিট পর একই এলাকায় দ্বিতীয়টি আঘাত হানে, যার মাত্রা ছিল ৫ দশমিক ২।
ইউরো-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার সূত্রে জানা গেছে, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ম্রাউক-ইউ শহর থেকে ৪২ কিলোমিটার দূরে। এর ২০ মিনিট পর আসা দ্বিতীয় কম্পনটি ভূগর্ভের ৬৮ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়। ৫ দশমিক ৯ মাত্রার এই কম্পন বাংলাদেশের রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন সৃষ্টি করে।

একই দিনে ভোর রাতে বাংলাদেশের সাতক্ষীরা জেলায়ও ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভোর ৪টা ৩৬ মিনিটে সাতক্ষীরার কলারোয়া এলাকায় ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলি রিপন জানান, ভূপৃষ্ঠ থেকে ১৫০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হওয়ায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…