বিজ্ঞাপন

মিয়ানমারে ২০ মিনিটে দুই দফা ভূমিকম্প, ঢাকা-কলকাতায় কম্পন

প্রাইম বার্তা অনলাইন
০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৫ পিএম
মিয়ানমারে ২০ মিনিটে দুই দফা ভূমিকম্প, ঢাকা-কলকাতায় কম্পন

প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের মায়নমায় মঙ্গলবার রাতে মাত্র ২০ মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হানে। এই কম্পনের তীব্রতায় বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্টগ্রাম এবং ভারতের কলকাতা থেকেও ভূকম্পন অনুভূত হয়েছে। এই ঘন ঘন কম্পনের ঘটনায় ওই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল ৬ দশমিক ০। এর ঠিক ১৭ মিনিট পর অর্থাৎ রাত ৯টা ৫১ মিনিটে দ্বিতীয় আরেকটি কম্পন আঘাত হানে। দ্বিতীয়টির মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং এর উৎপত্তি ছিল ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের উৎসস্থল নির্ণয় করা হয়েছে ২০ দশমিক ৫১০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৯৩২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

বিজ্ঞাপন

ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, কম্পনের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে শহর থেকে প্রায় ১১৫ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে এবং ইয়েনানগিয়াং শহর থেকে ৯৮ কিলোমিটার পশ্চিমে। স্বল্প সময়ের মধ্যে একাধিকবার ভূমিকম্পের প্রভাবে মানুষ দিশেহারা হয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...