মার্কিন হুমকির প্রতিবাদে সরব রাশিয়া, সতর্ক করলেন লাভরভ

প্রাইম বার্তা অনলাইন
০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৩ পিএম
মার্কিন হুমকির প্রতিবাদে সরব রাশিয়া, সতর্ক করলেন লাভরভ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হুমকির জোরালো প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। সোমবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, এধরণের আগ্রাসী মনোভব আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-শৃঙ্খলার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, সামরিক হামলার এই হুমকি মস্কোর কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

লাভরভ সতর্ক করে দিয়ে বলেছেন, ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগ্রাসন যদি বাস্তবে রূপ নেয়, তবে তা পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে। তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনা কমাতে মস্কো ইতিমধ্যেই কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। বিদেশি প্ররোচনামূলক কর্মকাণ্ডকে অজুহাত হিসেবে ব্যবহার করে যেন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া না হয়, সে বিষয়ে তিনি জোর দেন।

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও একই সুর গেয়েছেন। তিনি জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ ইস্যুতে বিভিন্ন পক্ষের উদ্বেগ দূর করতে একটি বাস্তবসম্মত সমাধানের প্রস্তাব দিয়েছে রাশিয়া। পেসকভ জানান, পরিস্থিতি উত্তপ্ত করার পরিবর্তে সংলাপের মাধ্যমে সমাধানের পথেই তারা বিশ্বাসী এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ অব্যাহত আছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...