বিজ্ঞাপন

মেলবোর্নে গ্রাইন্ডার দিয়ে কেটে চুরি গান্ধীর ভাস্কর্য, তদন্তে পুলিশ

প্রাইম বার্তা অনলাইন
০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৭ পিএম
মেলবোর্নে গ্রাইন্ডার দিয়ে কেটে চুরি গান্ধীর ভাস্কর্য, তদন্তে পুলিশ

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত রোবিল ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে থেকে মহাত্মা গান্ধীর একটি বিশাল ব্রোঞ্জ ভাস্কর্য চুরির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। প্রায় ৪২৬ কেজি ওজনের এই ভাস্কর্যটি গত সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে খুব সহজেই লুটে নিয়ে যায়। এই ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে এবং স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।

খবরে জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এই খবর প্রকাশ পায়। চোরেরা ভাস্কর্যের পায়ের অংশ কেটে সেটি খুলে ফেলে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই মূর্তিটি মূলত নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসন্সের (আইসিসিআর) উপহার। পুলিশ বর্তমানে স্থানীয় ব্রোঞ্জ বা ধাতুর ব্যবসায়ীদের সতর্ক করেছে, যাতে কেউ অজানা উৎস থেকে ব্রোঞ্জ কিনতে চাইলে তারা তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায়।

বিজ্ঞাপন

ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের কমিটি সদস্য সান্তোস কুমার জানিয়েছেন, চুরির কিছুটা অংশ কেন্দ্রের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসন ২০২১ সালে এই ভাস্কর্যটি উন্মোচন করেছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে স্থাপনের মাত্র ২৪ ঘণ্টা পরই এই ভাস্কর্যের ওপর প্রথম ভাঙচুরের ঘটনা ঘটেছিল, যা বর্তমানে ফের আলোচনায় এসেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...