বিজ্ঞাপন

নাইজেরিয়ায় জঙ্গি ও ডাকাতদের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা

প্রাইম বার্তা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫ ৬:৪০ এএম
নাইজেরিয়ায় জঙ্গি ও ডাকাতদের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা

নাইজেরিয়ার স্থানীয় জঙ্গি গোষ্ঠী লাকুরাওয়া, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এবং সশস্ত্র ডাকাতদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো প্রদেশে বৃহস্পতিবার এবং শুক্রবার এই অভিযান পরিচালিত হয়। নাইজেরিয়া সরকারের পূর্ণ সমর্থন ও অনুমতি নিয়ে মার্কিন বাহিনী এ হামলা চালায় বলে জানা গেছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবুর মুখপাত্র দানিয়েল বিওয়ালা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অপারেশন পরিচালনা করা হয়েছে। যদিও নাইজেরিয়া সাহেল অঞ্চলের অন্তর্ভুক্ত নয়, তবে প্রতিবেশী দেশগুলোতে সক্রিয় আইএসপি-র মাধ্যমে দেশটিতে জঙ্গি তৎপরতা বাড়ছিল। আইএসের সাহায্যে অস্ত্র ও রসদ পেয়ে দীর্ঘদিন ধরে অপহরণ ও লুটপাট চালিয়ে আসছিল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও ডাকাত দলগুলো। মার্কিন কর্মকর্তারা অভিযানটি সফল দাবি করলেও নিহতের সংখ্যা নিয়ে এখনও কিছু জানাননি।

বিজ্ঞাপন

দীর্ঘদিনের সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে এই অভিযানকে যুগান্তকারী হিসেবে দেখছেন দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, সন্ত্রাস, ডাকাতি ও হত্যাকাণ্ডের মতো ঘটনায় এবার আর কোনো ছাড় দেওয়া হবে না। নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বাড়াতে ভবিষ্যতেও মিত্র দেশগুলোর সঙ্গে যৌথভাবে এ ধরনের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...