বিজ্ঞাপন

ইরানের সঙ্গে বৈঠকের আগেই হুমকি ট্রাম্পের: চুক্তি না হলে ‘বিপদ’

প্রাইম বার্তা অনলাইন
০৩ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৩২ পিএম
ইরানের সঙ্গে বৈঠকের আগেই হুমকি ট্রাম্পের: চুক্তি না হলে ‘বিপদ’

দীর্ঘদিনের উত্তেজনার অবসান ঘটিয়ে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ইরানের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন প্রতিনিধি হিসেবে বিশেষ দূত স্টিভ উইটকোফ অংশ নেবেন। তবে এই কূটনৈতিক বৈঠক শুরু হওয়ার আগেই তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে তিনি স্পষ্ট জানিয়ে দেন, চুক্তি সফল না হলে ইরানের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।

ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ইরানের দিকে মার্কিন যুদ্ধজাহাজ ও বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের সেরা জাহাজগুলো সেখানে যাচ্ছে। আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো গেলে তা অসাধারণ হবে। কিন্তু যদি তা সম্ভব না হয়, তবে ইরানের সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে।’ এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরমাণু আলোচনা পুনরুজ্জীবিত করার নির্দেশ দিয়েছেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, কাতার, তুরস্ক, মিশর ও ওমানের মধ্যস্থতায় ইস্তাম্বুলে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

বিজ্ঞাপন

তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার এই নতুন কূটনৈতিক তৎপরতা গত জুন মাসের সামরিক সংঘাতের পরিপ্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। ইরানের পররাষ্ট্ণ মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, উত্তেজনা কমাতে তারা আঞ্চলিক দেশগুলোর প্রস্তাবনা বিবেচনা করছেন এবং পরোক্ষ আলোচনা এখনো চলমান রয়েছে। ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সৌদি আরব ও মিসরসহ অন্যান্য দেশের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে ফোনালাপ করে এই প্রক্রিয়ার রূপরেখা সাজিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে আলোচনার সুনির্দিষ্ট কাঠামো তৈরির ব্যাপারে আশাবাদী তেহরান।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...