বিজ্ঞাপন

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের গ্রন্থাগারে নতুন সাজ, বাড়ছে আকর্ষণ

প্রাইম বার্তা অনলাইন
০৩ ফেব্রুয়ারি ২০২৬ ৩:১৭ পিএম
কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের গ্রন্থাগারে নতুন সাজ, বাড়ছে আকর্ষণ

কলকাতার পার্ক সার্কাসে অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাসের গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রটি একেবারে নতুন রূপে সাজানো হয়েছে। এখানে দায়িত্ব পালনরত প্রেস সচিব তারেক চয়নের উদ্যোগে গ্রন্থাগারের বাইরের সৌন্দর্য বাড়াতে একটি আধুনিক ডিজিটাল সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। পাশাপাশি পাঠক ও কর্মীদের সুবিধার্থে একাধিক নতুন কর্নার তৈরি করে পুরো গ্রন্থাগারটিকে আরও ব্যবহারবান্ধব করা হয়েছে।

এই গ্রন্থাগারে বর্তমানে প্রায় ২০ হাজার বই রয়েছে। আগে বইগুলো কোনো নির্দিষ্ট ক্রমে ছিল না, যার ফলে পাঠকদের বই খুঁজে পেতে বেগ পেতে হতো। এখন সেগুলোকে শিশু সাহিত্য, বাংলাদেশ বিষয়ক গ্রন্থ, রবীন্দ্র-নজরুল সহ বিভিন্ন বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এছাড়াও গ্রন্থাগারটিতে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ওপর লেখা বেশ কিছু গুরুত্বপূর্ণ বই সংযুক্ত করা হয়েছে। সপ্তাহের পাঁচ দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই গ্রন্থাগারে বসে বই পড়ার পাশাপাশি প্রয়োজনীয় পৃষ্ঠার ফটোকপি করারও সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

তারেক চয়ন জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি গ্রন্থাগারের বইয়ের সঠিক সংখ্যা ও শ্রেণীবিন্যাস নিশ্চিত করার চেষ্টা করেছেন। তিনি বলেন, সীমিত সম্পদ থাকা সত্ত্বেও তারা নির্দিষ্ট বই নির্দিষ্ট তাকে রাখার ব্যবস্থা করেছেন। ভবিষ্যতে এই গ্রন্থাগারের সম্পূর্ণ ব্যবস্থাপনা প্রক্রিয়া ডিজিটালাইজেশন করার পরিকল্পনা রয়েছে তার।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...