দীর্ঘ ১৮ মাস পর রাফাহ সীমান্ত খুলে দিল মিশর, আটকে পড়া মানুষের স্বস্তি
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে গাজা ও মিশরের মধ্যবর্তী রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হয়েছে। গত সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে এই পথে আনুষ্ঠানিকভাবে যাত্রী পারাপার শুরু হয়েছে। খবর অনুযায়ী, ক্রসিং খোলার প্রথম দিনেই কয়েকজন ফিলিস্তিনি নাগরিক গাজা ছেড়ে মিশরে প্রবেশ করতে সক্ষম হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, প্রথম দিনে প্রায় ৫০ জন ব্যক্তি গাজা থেকে মিশরে যাওয়ার সুযোগ পাচ্ছেন এবং প্রায় একই সংখ্যক মানুষ গাজায় প্রবেশ করবেন। এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) সীমান্তের ফিলিস্তিনি পক্ষে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করা হয়েছিল। এছাড়া চিকিৎসার জন্য প্রায় ১৫০ জন রোগী ও তাদের সঙ্গীরা গাজা থেকে বের হচ্ছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ইসরায়েলি বিধিনিষেধের কারণে গত ১৮ মাসেরও বেশি সময় ধরে এই সীমান্ত পথটি বন্ধ ছিল। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর ২০২৪ সালের মে মাসে ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে চলে গেলে এটি অচল হয়ে পড়ে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত পুরোপুরি সচল হলে প্রায় ২২ হাজার রোগী চিকিৎসার জন্য বাইরে যেতে পারবেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
দীর্ঘ ১৮ মাস পর রাফাহ সীমান্ত খুলে দিল মিশর, আটকে পড়া মানুষের স্বস্তি
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে গাজা ও মিশরের মধ্যবর্তী রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হয়েছে। গত সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে এই পথে আনুষ্ঠানিকভাবে যাত্রী পারাপার শুরু হয়েছে। খবর অনুযায়ী, ক্রসিং খোলার প্রথম দিনেই কয়েকজন ফিলিস্তিনি নাগরিক গাজা ছেড়ে মিশরে প্রবেশ করতে সক্ষম হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, প্রথম দিনে প্রায় ৫০ জন ব্যক্তি গাজা থেকে মিশরে যাওয়ার সুযোগ পাচ্ছেন এবং প্রায় একই সংখ্যক মানুষ গাজায় প্রবেশ করবেন। এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) সীমান্তের ফিলিস্তিনি পক্ষে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করা হয়েছিল। এছাড়া চিকিৎসার জন্য প্রায় ১৫০ জন রোগী ও তাদের সঙ্গীরা গাজা থেকে বের হচ্ছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ইসরায়েলি বিধিনিষেধের কারণে গত ১৮ মাসেরও বেশি সময় ধরে এই সীমান্ত পথটি বন্ধ ছিল। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর ২০২৪ সালের মে মাসে ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে চলে গেলে এটি অচল হয়ে পড়ে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত পুরোপুরি সচল হলে প্রায় ২২ হাজার রোগী চিকিৎসার জন্য বাইরে যেতে পারবেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…