লন্ডনজুড়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পোস্টার
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বাস স্টপ, ব্যস্ত সড়ক ও জনবহুল এলাকাগুলো এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টারে ছেয়ে গেছে। ব্রিটিশ গণমাধ্যমের খবরের ভিত্তিতে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ব্রিটেনের ফিলিস্তিনপন্থি বিভিন্ন সংগঠন এই পোস্টার লাগিয়েছে।
পোস্টারগুলোতে নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের নভেম্বর মাসে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছিল।

গাজায় গত দুই বছরের সামরিক অভিযানে ৭১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রস্তাবে গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল। অবশ্য যুদ্ধবিরতির শর্ত অমান্য করে ইসরায়েলি বাহিনী নিয়মিত হামলা চালাচ্ছে বলেও অভিযোগ ওঠে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
লন্ডনজুড়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পোস্টার
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বাস স্টপ, ব্যস্ত সড়ক ও জনবহুল এলাকাগুলো এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টারে ছেয়ে গেছে। ব্রিটিশ গণমাধ্যমের খবরের ভিত্তিতে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ব্রিটেনের ফিলিস্তিনপন্থি বিভিন্ন সংগঠন এই পোস্টার লাগিয়েছে।
পোস্টারগুলোতে নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের নভেম্বর মাসে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছিল।

গাজায় গত দুই বছরের সামরিক অভিযানে ৭১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রস্তাবে গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল। অবশ্য যুদ্ধবিরতির শর্ত অমান্য করে ইসরায়েলি বাহিনী নিয়মিত হামলা চালাচ্ছে বলেও অভিযোগ ওঠে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…