বিজ্ঞাপন

জাপানে ভয়াবহ তুষারপাতে ৩০ জনের মৃত্যু, সেনা মোতায়েন প্রধানমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৭ এএম
জাপানে ভয়াবহ তুষারপাতে ৩০ জনের মৃত্যু, সেনা মোতায়েন প্রধানমন্ত্রীর

জাপানে গত দুই সপ্তাহ ধরে অব্যাহত ভারী তুষারপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩০-এ দাঁড়িয়েছে। দেশটির অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, গত ২০ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত এই দুর্যোগে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। জাপান সাগর উপকূলে শীতল বাতাসের প্রভাবে সৃষ্ট এই পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওমোরি অঞ্চল। সেখানে প্রায় সাড়ে চার মিটার বা ১৫ ফুট পর্যন্ত তুষার জমেছে। ওই এলাকার আজিগাসাওয়ায় ৯১ বছর বয়সী বৃদ্ধা কিনা জিনের মরদেহ তার বাড়ির পাশে তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচে চাপা পড়া অবস্থায় উদ্ধার করা হয়। বিপর্যয়কর এই পরিস্থিতি মোকাবিলায় আওমোরিতে বাসিন্দাদের সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী সানে তাকাইচি মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ পর্যায়ের একটি জরুরি বৈঠক ডাকেন। বৈঠকে তিনি মন্ত্রীদের মৃত্যু ও দুর্ঘটনা রোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...