এপস্টাইন ফাইলস: যেভাবে মিশিগানের ক্যাম্পে ধরা হলো প্রথম শিকার

প্রাইম বার্তা অনলাইন
০৩ ফেব্রুয়ারি ২০২৬ ৯:১৪ এএম
এপস্টাইন ফাইলস: যেভাবে মিশিগানের ক্যাম্পে ধরা হলো প্রথম শিকার

মার্কিন বিচার বিভাগ প্রকাশিত ‘এপস্টাইন ফাইলস’-এর নথিতে জেফরি এপস্টেইন ও তার সঙ্গী গিলেইন ম্যাক্সওয়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের ভয়াবহ বিবরণ উঠে এসেছে। ১৯৯৪ সালে মিশিগানের একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে শুরু হওয়া এই জঘন্য অপকর্মের শিকার হয়েছিলেন এক কিশোরী। ওই সময় অভিভাবকহীন ও আর্থিক দৈন্যতায় ভোগা ওই কিশোরীকে বলি পাঁঠা বানিয়ে যৌন নির্যাতনের জাল বিস্তার করেছিলেন এই দম্পতি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালের মাঝামাঝি সময়ে মিশিগানের ইন্টারলোচেন স্কুল অব দ্য আর্টসের ক্যাম্পে ১৩ বছর বয়সী ‘জেন ডো’ নামের ওই কিশোরীর সঙ্গে পরিচয় হয় এপস্টেইন ও ম্যাক্সওয়েলের। জেন ডো’র বাবা তখন মারা যাওয়ার এক বছর পার হয়েছিল এবং পরিবার ছিল অস্থির। এই সুযোগে নিজেদের শিল্প পৃষ্ঠপোষক হিসেবে পরিচয় দিয়ে তারা বৃত্তির প্রলোভন দেখান। এমনকি ফ্লোরিডার বাসভবনে চায়ের দাওয়াত দিয়ে মায়ের সন্দেহ দূর করে এপস্টেইন নিজেকে পরিবারটির ‘গডফাদার’ হিসেবে প্রতিষ্ঠিত করেন।

বিশ্বাস অর্জনের পর শুরু হয় ধীরে ধীরে নির্যাতনের প্রক্রিয়া। এপস্টেইনের বাসায় নিয়মিত যাওয়ার সুযোগে জেন ডো সেখানকার বিলাসবহুল জীবনের স্বাদ পান। এক পর্যায়ে সুইমিংপুলে গিলেইনের অর্ধনগ্ন উপস্থিতিকে স্বাভাবিক বলে মেনে নিতে বাধ্য করা হয় তাকে। এরপর মডেলিং ও অভিনয়ের স্বপ্ন দেখিয়ে এপস্টেইন বলেন, বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে তার পরিচয় আছে এবং তার জন্য অন্তর্বাস পরে ছবি তোলা জরুরি। এভাবেই শুরু হয় বছরব্যাপী যৌন নির্যাতন।

নথিপত্রে দেখা যায়, ওই কিশোরী ছিলেন শুধু প্রথম শিকার। পরবর্তীতে তারাই অন্য কিশোরীদের এই চক্রে যুক্ত করতে বাধ্য হয়েছে। ২০০৭ সালের এক সাক্ষ্যে এক ভুক্তভোগী জানিয়েছেন, তার স্কুলের সহপাঠীই তাকে এপস্টেইনের বাসায় নিয়ে গিয়েছিল। এফবিআই প্রতিবেদন ও আদালতের নথি এই অপরাধ চক্রটির কতটা সুসংগঠিত তা তুলে ধরেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...