তুরস্কের সক্রিয় মধ্যস্থতায় সংকট কাটিয়ে আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

প্রাইম বার্তা অনলাইন
০৩ ফেব্রুয়ারি ২০২৬ ২:১০ এএম
তুরস্কের সক্রিয় মধ্যস্থতায় সংকট কাটিয়ে আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

পারমাণবিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা পালন করেছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যস্থতায় দীর্ঘদিনের অস্থিরতা কমতে শুরু করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইতিমধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন, যাকে সম্ভাবনাময় বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত জানুয়ারিতে ইরানের অভ্যন্তরে চরম দমন-পীড়নের পর ওয়াশিংটন এবং তেহরানের সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। যেকোনো মুহূর্তে ইরানে হামলার সম্ভাবনা দেখা দিলে মধ্যপ্রাচ্যে রণতরী আব্রাহাম লিংকন ও ডেস্ট্রয়ার বহর পাঠায় যুক্তরাষ্ট্র। এর জবাবে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। এই প্রেক্ষাপটে সংঘাত রোধে কাজ শুরু করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচীর সঙ্গে বৈঠক করে শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন। পরবর্তীতে টেলিকনফারেন্সের মাধ্যমে দুই নেতাকে এক ছাদের নিচে আনেন এরদোগান।

আলোচনার অগ্রগতি নিয়ে ইরানের পররাষ্তা মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার বিষয়গুলো চূড়ান্ত করা হচ্ছে এবং শিগগিরই ফলাফল আসতে পারে। তবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী বাঘেরি স্পষ্ট জানিয়েছেন, চুক্তির অংশ হিসেবে সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশে পাঠানো হবে না। গত সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি এমন গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...