ভারতীয় পণ্যের শুল্ক কমালেন ট্রাম্প, ১৪০ কোটি ভারতবাসীর পক্ষে ধন্যবাদ মোদির
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক হ্রাস করা হচ্ছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মোদি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার আলাপ হয়েছে এবং ভারতীয় পণ্যের শুল্ক কমানোর এই সিদ্ধান্তে তিনি আনন্দিত।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ভারতীয় পণ্যের মূল শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হচ্ছে। তবে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। এর আগে গত বছরের ২৭ আগস্ট থেকে মোট ৫০ শতাংশ শুল্ক কার্যকর ছিল, যা এই সিদ্ধান্তের ফলে ৪৩ শতাংশে নেমে আসার কথা রয়েছে।

নিজের পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, দুটি বৃহৎ অর্থনীতি এবং গণতন্ত্র একসাথে কাজ করলে সাধারণ মানুষ উপকৃত হয়। তিনি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং দুই দেশের অংশীদারিত্ব নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ট্রাম্পের নেতৃত্বে বিশ্বজুড়ে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ভারতের সমর্থনের কথাও জানান তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ভারতীয় পণ্যের শুল্ক কমালেন ট্রাম্প, ১৪০ কোটি ভারতবাসীর পক্ষে ধন্যবাদ মোদির
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক হ্রাস করা হচ্ছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মোদি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার আলাপ হয়েছে এবং ভারতীয় পণ্যের শুল্ক কমানোর এই সিদ্ধান্তে তিনি আনন্দিত।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ভারতীয় পণ্যের মূল শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হচ্ছে। তবে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। এর আগে গত বছরের ২৭ আগস্ট থেকে মোট ৫০ শতাংশ শুল্ক কার্যকর ছিল, যা এই সিদ্ধান্তের ফলে ৪৩ শতাংশে নেমে আসার কথা রয়েছে।

নিজের পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, দুটি বৃহৎ অর্থনীতি এবং গণতন্ত্র একসাথে কাজ করলে সাধারণ মানুষ উপকৃত হয়। তিনি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং দুই দেশের অংশীদারিত্ব নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ট্রাম্পের নেতৃত্বে বিশ্বজুড়ে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ভারতের সমর্থনের কথাও জানান তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…