মালয়েশিয়ায় ৯০ হাজার অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি সাড়ে ১১ হাজার
চলতি বছর মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ২৪ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে পরিচালিত এসব অভিযানে মোট ৯০ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এই তথ্য জানিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ১৩ হাজার ৬৭৮টি অভিযানে ২ লাখ ৩৫ হাজার ৩৪৩ জন বিদেশিকে তল্লাশি করা হয়। তল্লাশির মুখে ইউএনএইচসিআর কার্ডধারী ৫ হাজার ২৯৪ জনও ছিলেন। সরাসরি অভিযানে ৫০ হাজার ৪৭২ জন এবং অন্যান্য বাহিনীর মাধ্যমে হস্তান্তর করা হয় আরও ৪১ হাজার ৩৫৭ জনকে। জাতীয়তার দিক থেকে ইন্দোনেশিয়ার ১৫ হাজার ৩৮৫ জন সবচেয়ে বেশি আটক হলেও বাংলাদেশি নাগরিকের সংখ্যাও ১১ হাজার ১০৫ জন। এছাড়া মিয়ানমার, ফিলিপাইন, পাকিস্তান ও ভারতেরও হাজার হাজার নাগরিক আটক হয়েছেন।

অবৈধদের আশ্রয় ও কর্মসংস্থান দেওয়ার দায়ে দুই হাজারেরও বেশি নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অধিকাংশই মালয়েশিয়ার স্থানীয় বাসিন্দা। এদের মধ্যে ৩৪ জন বাংলাদেশি এবং ২১ জন ইন্দোনেশিয়ান নাগরিকও রয়েছেন। বৈধ কাগজপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ ভিসা এবং কাজের অনুমতির অপব্যবহারের কারণে এসব গ্রেপ্তার করা হয়। দাতুক লোকমান এফেন্দি রামলি জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের নিয়োগ ও আশ্রয় দানকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মালয়েশিয়ায় ৯০ হাজার অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি সাড়ে ১১ হাজার
চলতি বছর মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ২৪ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে পরিচালিত এসব অভিযানে মোট ৯০ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এই তথ্য জানিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ১৩ হাজার ৬৭৮টি অভিযানে ২ লাখ ৩৫ হাজার ৩৪৩ জন বিদেশিকে তল্লাশি করা হয়। তল্লাশির মুখে ইউএনএইচসিআর কার্ডধারী ৫ হাজার ২৯৪ জনও ছিলেন। সরাসরি অভিযানে ৫০ হাজার ৪৭২ জন এবং অন্যান্য বাহিনীর মাধ্যমে হস্তান্তর করা হয় আরও ৪১ হাজার ৩৫৭ জনকে। জাতীয়তার দিক থেকে ইন্দোনেশিয়ার ১৫ হাজার ৩৮৫ জন সবচেয়ে বেশি আটক হলেও বাংলাদেশি নাগরিকের সংখ্যাও ১১ হাজার ১০৫ জন। এছাড়া মিয়ানমার, ফিলিপাইন, পাকিস্তান ও ভারতেরও হাজার হাজার নাগরিক আটক হয়েছেন।

অবৈধদের আশ্রয় ও কর্মসংস্থান দেওয়ার দায়ে দুই হাজারেরও বেশি নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অধিকাংশই মালয়েশিয়ার স্থানীয় বাসিন্দা। এদের মধ্যে ৩৪ জন বাংলাদেশি এবং ২১ জন ইন্দোনেশিয়ান নাগরিকও রয়েছেন। বৈধ কাগজপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ ভিসা এবং কাজের অনুমতির অপব্যবহারের কারণে এসব গ্রেপ্তার করা হয়। দাতুক লোকমান এফেন্দি রামলি জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের নিয়োগ ও আশ্রয় দানকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…