বিজ্ঞাপন

ইরানে সহিংসতায় জড়িত ৪ বিদেশি গ্রেফতার, উদ্ধার হাতে তৈরি বোমা

প্রাইম বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬ ৫:২৭ পিএম
ইরানে সহিংসতায় জড়িত ৪ বিদেশি গ্রেফতার, উদ্ধার হাতে তৈরি বোমা

সাম্প্রতিক সময়ে ইরানজুড়ে সংঘটিত সহিংস বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে চার বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাজধানী তেহরান প্রদেশের একটি আড্ডাখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের ব্যাগ তল্লাশি করে চারটি হাতে তৈরি স্টান গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সম্প্রতি ওই এলাকায় সৃষ্ট অস্থিরতা ও দাঙ্গার সময় এই বিস্ফোরকগুলো ব্যবহার করা হচ্ছিল বলে দাবি করা হয়। তবে আটক হওয়া বিদেশিদের নাগরিকত্ব বা তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

গত মাসে সারাদেশে প্রাণঘাতী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকেই সরকারবিরোধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। এই পরিস্থিতিতে বিদেশি নাগরিকদের গ্রেফতারের ঘটনাকে সরকারের চলমান দমন-পীড়ন নীতিরই অংশ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...