বিজ্ঞাপন

মৃত্যুদণ্ডের গুজব উড়িয়ে জামিনে মুক্ত ইরানের আলোচিত যুবক

প্রাইম বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬ ৫:০৮ পিএম
মৃত্যুদণ্ডের গুজব উড়িয়ে জামিনে মুক্ত ইরানের আলোচিত যুবক

আমেরিকার পক্ষ থেকে মৃত্যুদণ্ড কার্যকরের যে দাবি করা হয়েছিল, তা ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন ইরানের আলোচিত বিক্ষোভকারী এরফান সোলতানি। গত শনিবার ২৬ বছর বয়সী এই তরুণকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তার আইনজীবী নিশ্চিত করেছেন।

এরফানের আইনজীবী আমির মৌসাখানি জানিয়েছেন, দুই বিলিয়ন তোমানের (প্রায় ১২ হাজার ৬০০ মার্কিন ডলার) বিনিময়ে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির সময় তিনি তার সব জিনিসপত্র এবং ব্যবহৃত মোবাইল ফোনও ফেরত পেয়েছেন। এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি বিক্ষোভ চলাকালে তাকে গ্রেপ্তার করে তেহরানের অদূরে কারাজ ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছিল।

বিজ্ঞাপন

ওদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের ফারসি ভাষার এক্স হ্যান্ডেলে দাবি করেছিল যে এরফানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে ইরানের বিচার বিভাগ ওই দাবি প্রত্যাখ্যান করে জানায়, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও নিরাপত্তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও মামলাটি এখনো তদন্তাধীন এবং এ ধরনের অপরাধে মৃত্যুদণ্ডের কোনো বিধান নেই।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...