গ্রিনল্যান্ড ইস্যুতে পশ্চিমাদের আশঙ্কাকে ‘ভয়ংকর রূপকথা’ বললেন মেদভেদেভ
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ গ্রিনল্যান্ড নিয়ে পশ্চিমাদের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। সোমবার (২ জানুয়ারি) নিজের বাসভবনে রয়টার্স ও তাস নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ইস্যুতে রাশিয়া বা চীনের বিরুদ্ধে আনীত অভিযোগকে ‘ভয়ংকর রূপকথা’ বলে অভিহিত করেছেন।
মেদভেদেভ অভিযোগ করেন, নিজেদের স্বার্থ হাসিল এবং কর্মকাণ্ডের যৌক্তিকতা প্রমাণের জন্যই পশ্চিমা নেতারা মস্কো ও বেইজিংয়ের নাম ব্যবহার করে একটি কাল্পনিক ভীতির পরিবেশ তৈরি করছেন। এর আগে ন্যাটো বহুবার আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব বৃদ্ধির অভিযোগ তুলেছে, যা বাস্তব ভিত্তিহীন বলে দাবি করেন এই রুশ নেতা।

তিনি মনে করেন, গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ ও কৌশলগত অবস্থান নিয়ে সৃষ্ট এই টানাপোড়েন আটলান্টিক জোটের ঐক্যের জন্য বড় বাধা হতে পারে। পশ্চিমাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল বা সামরিক বিভেদ তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে রাশিয়া বা চীনের পক্ষ থেকে এ অঞ্চলে কোনো আগ্রাসনের সম্ভাবনাকে পুরোপুরি ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
গ্রিনল্যান্ড ইস্যুতে পশ্চিমাদের আশঙ্কাকে ‘ভয়ংকর রূপকথা’ বললেন মেদভেদেভ
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ গ্রিনল্যান্ড নিয়ে পশ্চিমাদের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। সোমবার (২ জানুয়ারি) নিজের বাসভবনে রয়টার্স ও তাস নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ইস্যুতে রাশিয়া বা চীনের বিরুদ্ধে আনীত অভিযোগকে ‘ভয়ংকর রূপকথা’ বলে অভিহিত করেছেন।
মেদভেদেভ অভিযোগ করেন, নিজেদের স্বার্থ হাসিল এবং কর্মকাণ্ডের যৌক্তিকতা প্রমাণের জন্যই পশ্চিমা নেতারা মস্কো ও বেইজিংয়ের নাম ব্যবহার করে একটি কাল্পনিক ভীতির পরিবেশ তৈরি করছেন। এর আগে ন্যাটো বহুবার আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব বৃদ্ধির অভিযোগ তুলেছে, যা বাস্তব ভিত্তিহীন বলে দাবি করেন এই রুশ নেতা।

তিনি মনে করেন, গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ ও কৌশলগত অবস্থান নিয়ে সৃষ্ট এই টানাপোড়েন আটলান্টিক জোটের ঐক্যের জন্য বড় বাধা হতে পারে। পশ্চিমাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল বা সামরিক বিভেদ তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে রাশিয়া বা চীনের পক্ষ থেকে এ অঞ্চলে কোনো আগ্রাসনের সম্ভাবনাকে পুরোপুরি ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…