ইইউ-এর সিদ্ধান্তের জেরে ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব ইরানের
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী তালিকাভুক্ত করার প্রতিবাদে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের তলব করেছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, এই সিদ্ধান্তের প্রেক্ষিতে তেহরানে নিযুক্ত ইইউ সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের মন্ত্রণালয়ে ডাকা হয়েছে।
এর আগে রোববার ইরানি সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের জবাবে ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে। বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের অভিযোগে গত বৃহস্পতিবার ইইউ আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এই সিদ্ধান্তকে কূটনৈতিক ভুল আখ্যায়িত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর প্রতিষ্ঠিত আইআরজিসি ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি অনুগত প্রায় দেড় লাখ সদস্যের এই বাহিনীকে সন্ত্রাসী তকমা দেওয়ায় ইরান-ইউরোপ সম্পর্কে নতুন সংকট দেখা দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইইউ-এর সিদ্ধান্তের জেরে ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব ইরানের
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী তালিকাভুক্ত করার প্রতিবাদে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের তলব করেছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, এই সিদ্ধান্তের প্রেক্ষিতে তেহরানে নিযুক্ত ইইউ সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের মন্ত্রণালয়ে ডাকা হয়েছে।
এর আগে রোববার ইরানি সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের জবাবে ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে। বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের অভিযোগে গত বৃহস্পতিবার ইইউ আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এই সিদ্ধান্তকে কূটনৈতিক ভুল আখ্যায়িত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর প্রতিষ্ঠিত আইআরজিসি ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি অনুগত প্রায় দেড় লাখ সদস্যের এই বাহিনীকে সন্ত্রাসী তকমা দেওয়ায় ইরান-ইউরোপ সম্পর্কে নতুন সংকট দেখা দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…