অনলাইন জুয়ার টাকা নিয়ে ঝগড়া, ৯ বছরের প্রেমিকার হাতে খুন স্বামী
উত্তরপ্রদেশের বেরেলিতে দীর্ঘ নয় বছরের প্রেমের সম্পর্ক বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র দুই মাসের মাথায় চরম পরিণতি ঘটল। অনলাইনে জুয়া খেলে স্ত্রীর ২০ হাজার টাকা হারানোর জেরে ঝগড়ার এক পর্যায়ে স্বামী জিতেন্দ্র কুমার যাদবকে (৩৩) শ্বাসরোধ করে হত্যা করেন তার স্ত্রী জ্যোতি এবং শ্বশুরবাড়ির লোকজন। পরে ঘটনাটি আত্মহত্যা বলে প্রমাণ করতে লাশ ঝুলিয়ে দেওয়া হলেও পুলিশি তদন্তে সত্য বেরিয়ে আসে।
গত ২৫ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জিতেন্দ্র ও জ্যোতির সংসারে টাকা নিয়ে বিরোধ লেগেই ছিল। প্রতিবেশীদের অভিযোগ, জ্যোতির অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে অনলাইন বেটিংয়ে হারানোর ঘটনায় গত ২৬ জানুয়ারি তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এসময় জ্যোতি তার বাবা কালীচরণ, মা চামেলি এবং ভাই দীপককে খবর দেন। ইজ্জতনগরের বাসায় এসে জিতেন্দ্রের সঙ্গে তাদের হাতাহাতি হয় এবং একপর্যায়ে তাকে আটকে রেখে জ্যোতি তাকে শ্বাসরোধ করে হত্যা করেন।

মৃত্যু নিশ্চিত করে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে জানালার গ্রিলে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়। তবে ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধে মৃত্যুর বিষয়টি প্রমাণিত হলে পুলিশ হত্যা মামলা রুজু করে। জিজ্ঞাসাবাদে জ্যোতি অপরাধ স্বীকার করেছেন। ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের কর্মী জিতেন্দ্রের এই মৃত্যুর ঘটনায় পুলিশ জ্যোতি ও তার বাবা-মাকে গ্রেফতার করলেও ভাই দীপক পলাতক রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
অনলাইন জুয়ার টাকা নিয়ে ঝগড়া, ৯ বছরের প্রেমিকার হাতে খুন স্বামী
উত্তরপ্রদেশের বেরেলিতে দীর্ঘ নয় বছরের প্রেমের সম্পর্ক বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র দুই মাসের মাথায় চরম পরিণতি ঘটল। অনলাইনে জুয়া খেলে স্ত্রীর ২০ হাজার টাকা হারানোর জেরে ঝগড়ার এক পর্যায়ে স্বামী জিতেন্দ্র কুমার যাদবকে (৩৩) শ্বাসরোধ করে হত্যা করেন তার স্ত্রী জ্যোতি এবং শ্বশুরবাড়ির লোকজন। পরে ঘটনাটি আত্মহত্যা বলে প্রমাণ করতে লাশ ঝুলিয়ে দেওয়া হলেও পুলিশি তদন্তে সত্য বেরিয়ে আসে।
গত ২৫ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জিতেন্দ্র ও জ্যোতির সংসারে টাকা নিয়ে বিরোধ লেগেই ছিল। প্রতিবেশীদের অভিযোগ, জ্যোতির অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে অনলাইন বেটিংয়ে হারানোর ঘটনায় গত ২৬ জানুয়ারি তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এসময় জ্যোতি তার বাবা কালীচরণ, মা চামেলি এবং ভাই দীপককে খবর দেন। ইজ্জতনগরের বাসায় এসে জিতেন্দ্রের সঙ্গে তাদের হাতাহাতি হয় এবং একপর্যায়ে তাকে আটকে রেখে জ্যোতি তাকে শ্বাসরোধ করে হত্যা করেন।

মৃত্যু নিশ্চিত করে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে জানালার গ্রিলে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়। তবে ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধে মৃত্যুর বিষয়টি প্রমাণিত হলে পুলিশ হত্যা মামলা রুজু করে। জিজ্ঞাসাবাদে জ্যোতি অপরাধ স্বীকার করেছেন। ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের কর্মী জিতেন্দ্রের এই মৃত্যুর ঘটনায় পুলিশ জ্যোতি ও তার বাবা-মাকে গ্রেফতার করলেও ভাই দীপক পলাতক রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…