বিজ্ঞাপন

আগামী জুলাই থেকে দুই বছর বন্ধ থাকছে কেনেডি সেন্টার: ট্রাম্প

প্রাইম বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬ ২:১৫ পিএম
আগামী জুলাই থেকে দুই বছর বন্ধ থাকছে কেনেডি সেন্টার: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, দেশটির অন্যতম প্রধান সাংস্কৃতিক প্রতিষ্ঠান কেনেডি সেন্টার আগামী দুই বছরের জন্য বন্ধ রাখা হবে। সংস্কার ও পুনর্গঠনের কথা বলে আগামী ৪ জুলাই থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেছেন, নির্মাণ কাজে বাধা এড়াতে এবং ‘ট্রাম্প কেনেডি সেন্টারকে’ বিশ্বমানের করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে গেছে। কেন্দ্রটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে বহু নামী শিল্পী ও সংগীতজ্ঞ তাদের অনুষ্ঠান বাতিল করেছিলেন। এমনকি ওয়াশিংটন ন্যাশনাল অপেরাও দীর্ঘদিনের ঠিকানা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এবারের ঘোষণায় এসব প্রতিক্রিয়ার বিষয়ে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

ট্রাম্প জানিয়েছেন, বোর্ডের সদস্যদের অনুমোদন সাপেক্ষে আগামী জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের দিন থেকে এই বন্ধের মেয়াদ শুরু হবে। তার বক্তব্য, সংস্কার শেষে এটি এমন একটি সুন্দর স্থাপনায় পরিণত হবে যা আগামী প্রজন্মের জন্য গর্বের বিষয় হবে। ১৯৭১ সালে প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মরণে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি বর্তমানে কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...