সেবার মানে অনিয়ম: সৌদিতে ১৮০০ বিদেশি ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত
ওমরাহ যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে সৌদি আরব কঠোর অবস্থান নিয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় সেবার মানে ঘাটতির কারণে ১ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির সাথে স্বাক্ষরিত চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে। রোববার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মোট ৫ হাজার ৮০০টি এজেন্সির মধ্যে পর্যায়ক্রমিক মূল্যায়ন চালানো হলে এই ১ হাজার ৮০০টি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা ও সেবার মানে ব্যাপক অসঙ্গতি ধরা পড়ে। নিয়মিত মূল্যায়নে এসব এজেন্সির কর্মদক্ষতা প্রত্যাশা অনুযায়ী পাওয়া না যাওয়ায় বাধ্যতামূলকভাবেই এই পদক্ষেপ নিতে হয়েছে বলে জানানো হয়েছে।

তবে এই স্থগিতাদেশ স্থায়ী নয়। মান উন্নয়নের সুযোগ হিসেবে ওইসব এজেন্সিকে ১০ দিন সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে তারা তাদের ত্রুটি সংশোধন করতে পারলে এবং অনুমোদিত মানদণ্ড পূরণ করতে পারলে তাদের চুক্তি পুনরায় কার্যকর করা হবে। এছাড়া চলমান ভিসা প্রক্রিয়া বা ইতোমধ্যে বুকিং করা হজযাত্রীদের সৌদি আসায় কোনো প্রকার বাধা বা প্রভাব পড়বে না বলেও নিশ্চিত করেছে মন্ত্রণালয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সেবার মানে অনিয়ম: সৌদিতে ১৮০০ বিদেশি ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত
ওমরাহ যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে সৌদি আরব কঠোর অবস্থান নিয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় সেবার মানে ঘাটতির কারণে ১ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির সাথে স্বাক্ষরিত চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে। রোববার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মোট ৫ হাজার ৮০০টি এজেন্সির মধ্যে পর্যায়ক্রমিক মূল্যায়ন চালানো হলে এই ১ হাজার ৮০০টি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা ও সেবার মানে ব্যাপক অসঙ্গতি ধরা পড়ে। নিয়মিত মূল্যায়নে এসব এজেন্সির কর্মদক্ষতা প্রত্যাশা অনুযায়ী পাওয়া না যাওয়ায় বাধ্যতামূলকভাবেই এই পদক্ষেপ নিতে হয়েছে বলে জানানো হয়েছে।

তবে এই স্থগিতাদেশ স্থায়ী নয়। মান উন্নয়নের সুযোগ হিসেবে ওইসব এজেন্সিকে ১০ দিন সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে তারা তাদের ত্রুটি সংশোধন করতে পারলে এবং অনুমোদিত মানদণ্ড পূরণ করতে পারলে তাদের চুক্তি পুনরায় কার্যকর করা হবে। এছাড়া চলমান ভিসা প্রক্রিয়া বা ইতোমধ্যে বুকিং করা হজযাত্রীদের সৌদি আসায় কোনো প্রকার বাধা বা প্রভাব পড়বে না বলেও নিশ্চিত করেছে মন্ত্রণালয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…