বিজ্ঞাপন

রুশ তরুণীদের সঙ্গে সম্পর্ক ও ওষুধ জোগাড়: নতুন এপস্টেইন ফাইলে বিল গেটস

প্রাইম বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬ ১:১৬ পিএম
রুশ তরুণীদের সঙ্গে সম্পর্ক ও ওষুধ জোগাড়: নতুন এপস্টেইন ফাইলে বিল গেটস

জেফরি এপস্টেইনের বিশাল নথিপত্র প্রকাশের পর মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের বিরুদ্ধে নতুন ও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত এসব নথিতে দাবি করা হয়েছে, রাশিয়ার কয়েকজন তরুণীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কের কারণে যৌনবাহিত রোগে আক্রান্ত হলে তাকে ওষুধ জোগাড় করে দিয়েছিলেন কুখ্যাত এই মিলিয়নেয়ার। তবে বিল গেটসের এক মুখপাত্র এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন এবং দাবি করেছেন যে এপস্টেইন গেটসের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করতে না পেরে হতাশ হয়ে তাকে ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছিলেন।

প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নথি, দুই হাজার ভিডিও এবং প্রায় দেড় লাখ ছবি সম্বলিত এই ফাইলে এমন একটি খসড়া বিবৃতিও পাওয়া গেছে, যা গেটসের দীর্ঘদিনের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা বরিস নিকোলিচের নামে লেখা বলে মনে করা হচ্ছে। ওই খসড়ায় উল্লেখ করা হয়, গেটসের হয়ে বিভিন্ন কাজ করার পাশাপাশি রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর সৃষ্ট শারীরিক জটিলতা সমাধানে তিনি এপস্টেইনের সহায়তা নিয়েছিলেন। যদিও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিজের সুনাম বাঁচাতে গেটস যখন তাকে দূরে সরিয়ে দেন, তখন থেকেই ক্ষুব্ধ ছিলেন এপস্টেইন। ২০১৩ সালে পাঠানো এক ইমেইলে তিনি গেটসের বিরুদ্ধে ছয় বছরের বন্ধুত্ব উপেক্ষা করার অভিযোগ তুলেছিলেন।

বিজ্ঞাপন

বিল গেটস আগে জানিয়েছিলেন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এপস্টেইনের সঙ্গে দেখা করা তার জীবনের ‘একটি বড় ভুল’ ছিল। এপস্টেইনের সঙ্গে তার এই ঘনিষ্ঠতাই তার এবং স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিবাহবিচ্ছেদের অন্যতম কারণ বলে জানা গেছে। এই নতুন নথি প্রকাশের পর আরও জানা গেছে যে, এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, টেসলা প্রধান ইলন মাস্ক, ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু এবং খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের মতো অনেক উচ্চপদস্থ ও প্রভাবশালী ব্যক্তির নামও রয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...