যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার আশা, যুদ্ধের জন্যও প্রস্তুত ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধের আশঙ্কায় তার দেশ কোনোভাবেই উদ্বিগ্ন নয় বরং সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। গত রোববার (১ ফেব্রুয়ারি) তেহরানে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি সতর্ক করে দিয়েছেন যে, সংঘাত শুরু হলে তা শুধু ইরানের সীমানায় সীমাবদ্ধ থাকবে না, বরং সম্পূর্ণ অঞ্চলে তা ছড়িয়ে পড়বে। তবে যুদ্ধের এই পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে তিনি আশাবাদী।
আরাগচি বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে ইরান আর যুক্তরাষ্ট্রকে বিশ্বাসযোগ্য আলোচনাসঙ্গী হিসেবে দেখছে না। তবে আঞ্চলিক বন্ধুসুলভ দেশগুলোর মাধ্যমে পরোক্ষ বার্তা আদান-প্রদানের ফলে ওয়াশিংটনের সাথে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। তার মতে, আলোচনার ধরন নয়, বরং মূল বিষয়বস্তু অর্থাৎ ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়েই কথা বলা উচিত। তিনি এমন একটি চুক্তির ওপর জোর দিয়েছেন যাতে পরমাণু অস্ত্র না থাকার নিশ্চয়তা থাকে এবং এর বিনিময়ে দেশটির ওপর দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

ইরানের শীর্ষ এই কূটনীতিক আরও জানান, আলোচনা ব্যর্থ হলে তারা যুদ্ধের জন্যও প্রস্তুত আছে। তবে তিনি এও সতর্ক করেন যে, এমন কোনো সংঘাত হলে তা সবার জন্যই ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। তিনি বলেন, যদি যুদ্ধ হয়, তবে অঞ্চলজুড়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটি ইরানি বাহিনীর টার্গেটে পরিণত হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার আশা, যুদ্ধের জন্যও প্রস্তুত ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধের আশঙ্কায় তার দেশ কোনোভাবেই উদ্বিগ্ন নয় বরং সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। গত রোববার (১ ফেব্রুয়ারি) তেহরানে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি সতর্ক করে দিয়েছেন যে, সংঘাত শুরু হলে তা শুধু ইরানের সীমানায় সীমাবদ্ধ থাকবে না, বরং সম্পূর্ণ অঞ্চলে তা ছড়িয়ে পড়বে। তবে যুদ্ধের এই পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে তিনি আশাবাদী।
আরাগচি বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে ইরান আর যুক্তরাষ্ট্রকে বিশ্বাসযোগ্য আলোচনাসঙ্গী হিসেবে দেখছে না। তবে আঞ্চলিক বন্ধুসুলভ দেশগুলোর মাধ্যমে পরোক্ষ বার্তা আদান-প্রদানের ফলে ওয়াশিংটনের সাথে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। তার মতে, আলোচনার ধরন নয়, বরং মূল বিষয়বস্তু অর্থাৎ ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়েই কথা বলা উচিত। তিনি এমন একটি চুক্তির ওপর জোর দিয়েছেন যাতে পরমাণু অস্ত্র না থাকার নিশ্চয়তা থাকে এবং এর বিনিময়ে দেশটির ওপর দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

ইরানের শীর্ষ এই কূটনীতিক আরও জানান, আলোচনা ব্যর্থ হলে তারা যুদ্ধের জন্যও প্রস্তুত আছে। তবে তিনি এও সতর্ক করেন যে, এমন কোনো সংঘাত হলে তা সবার জন্যই ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। তিনি বলেন, যদি যুদ্ধ হয়, তবে অঞ্চলজুড়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটি ইরানি বাহিনীর টার্গেটে পরিণত হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…