বিজ্ঞাপন

সাইবার প্রতারণা: মিয়ানমারের বাই পরিবারের আরও ৪ জনের মৃত্যুদণ্ড

প্রাইম বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬ ১:০৫ পিএম
সাইবার প্রতারণা: মিয়ানমারের বাই পরিবারের আরও ৪ জনের মৃত্যুদণ্ড

মিয়ানমারে অবস্থিত সাইবার প্রতারণা চক্রের সাথে জড়িত থাকার দায়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলের কুখ্যাত বাই পরিবারের চার সদস্যকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। গত সপ্তাহে মিং পরিবারের ১১ জনকে ফাঁসি দেওয়ার পর এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় অনলাইন জালিয়াতি দমনে বেইজিংয়ের অব্যাহত কঠোর অবস্থানের আরেকটি নজির।

মিয়ানমারের লাউক্কাই সীমান্ত শহরের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে ক্যাসিনো ও সাইবার অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিল বাই পরিবার। গত বছর নভেম্বরে পরিবারটির প্রধান বাই সুওচেংসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও সাজা ঘোষণার পর অসুস্থতাজনিত কারণে সুওচেং মারা যান। আদালতের বিবেচনায়, নিজস্ব মিলিশিয়া বাহিনী ও ৪১টি অবৈধ কম্পাউন্ড পরিচালনা করে এই চক্রটি বহু মানুষকে নির্যাতন করেছে, যার ফলে ছয়জন চীনা নাগরিকের মৃত্যু ও একজনের আত্মহত্যার ঘটনা ঘটেছিল।

বিজ্ঞাপন

স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী হিসেবে পরিচিত এই পরিবারটি নিজেদের ‘নাম্বার ওয়ান’ দাবি করলেও, চীনের এই অভিযানে তাদের অপরাধ জগতের সাম্রাজ্যের পতন ঘটেছে। মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে চীনের এই কঠোর অবস্থান সীমান্ত এলাকার অপরাধীদের জন্য শক্ত বার্তা বহন করছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...