ভেনেজুয়েলায় সাড়ে তিনশ’ রাজবন্দির মুক্তি, কারাগার হবে খেলার মাঠ
দক্ষিণ আমেরিকার রাষ্ট্র ভেনেজুয়েলায় ‘রাজনৈতিক বন্দি’ হিসেবে পরিচিত বহু মানুষের মুক্তির খবর পাওয়া গেছে। মানবাধিকার সংগঠন ফোরো পেনাল জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৩৪৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে গত রোববার একদিনেই ৩৩ জনকে ছেড়ে দেওয়া হয়। তবে স্বজনরা অভিযোগ করেছেন যে, এই মুক্তির প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির কারণে কারো কারো মুক্তিতে আরও সময় লাগছে।
এই মুক্তির ঘটনা এমন সময় ঘটল, যখন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শত শত বন্দির জন্য একটি ‘সাধারণ ক্ষমা আইন’ ঘোষণা করেছেন। তিনি আরও জানিয়েছেন, রাজধানী কারাকাসের বিখ্যাত হেলিকোইড আটক কেন্দ্রটি ভবিষ্যতে খেলাধুলা ও সামাজিক সেবার কেন্দ্রে রূপান্তর করা হবে। এই কারাগারটি নিয়ে ২০২২ সালে জাতিসংঘ বন্দিদের ওপর নির্যাতনের অভিযোগ এনেছিল, যা বরাবরই অস্বীকার করে আসছে ভেনেজুয়েলা সরকার।
মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন মানবাধিকারকর্মী হাভিয়ের তারাসোনা। ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে তাকে আটক রাখা হয়েছিল। কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনের তথ্য সংগ্রহকারী সংগঠন ‘ফুন্দারেদেস’র পরিচালক তিনি। তার ভাই হোসে রাফায়েল তারাসোনা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় লিখেছেন, চার বছর সাত মাস পর অবশেষে তাদের প্রতীক্ষার অবসান ঘটল। একজনের মুক্তি সবার জন্য আশার আলো বয়ে এনেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

ভেনেজুয়েলায় সাড়ে তিনশ’ রাজবন্দির মুক্তি, কারাগার হবে খেলার মাঠ
দক্ষিণ আমেরিকার রাষ্ট্র ভেনেজুয়েলায় ‘রাজনৈতিক বন্দি’ হিসেবে পরিচিত বহু মানুষের মুক্তির খবর পাওয়া গেছে। মানবাধিকার সংগঠন ফোরো পেনাল জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৩৪৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে গত রোববার একদিনেই ৩৩ জনকে ছেড়ে দেওয়া হয়। তবে স্বজনরা অভিযোগ করেছেন যে, এই মুক্তির প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির কারণে কারো কারো মুক্তিতে আরও সময় লাগছে।
এই মুক্তির ঘটনা এমন সময় ঘটল, যখন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শত শত বন্দির জন্য একটি ‘সাধারণ ক্ষমা আইন’ ঘোষণা করেছেন। তিনি আরও জানিয়েছেন, রাজধানী কারাকাসের বিখ্যাত হেলিকোইড আটক কেন্দ্রটি ভবিষ্যতে খেলাধুলা ও সামাজিক সেবার কেন্দ্রে রূপান্তর করা হবে। এই কারাগারটি নিয়ে ২০২২ সালে জাতিসংঘ বন্দিদের ওপর নির্যাতনের অভিযোগ এনেছিল, যা বরাবরই অস্বীকার করে আসছে ভেনেজুয়েলা সরকার।
মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন মানবাধিকারকর্মী হাভিয়ের তারাসোনা। ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে তাকে আটক রাখা হয়েছিল। কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনের তথ্য সংগ্রহকারী সংগঠন ‘ফুন্দারেদেস’র পরিচালক তিনি। তার ভাই হোসে রাফায়েল তারাসোনা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় লিখেছেন, চার বছর সাত মাস পর অবশেষে তাদের প্রতীক্ষার অবসান ঘটল। একজনের মুক্তি সবার জন্য আশার আলো বয়ে এনেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…