বিজ্ঞাপন

কম দামে উচ্চশক্তি: বিশ্ব বাজারে পাকিস্তানের জেএফ-১৭ এর জয়জয়কার

প্রাইম বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৫ এএম
কম দামে উচ্চশক্তি: বিশ্ব বাজারে পাকিস্তানের জেএফ-১৭ এর জয়জয়কার

গ্লোবাল সাউথের দেশগুলোতে পাকিস্তানের তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। একটি প্রখ্যাত মার্কিন সাময়িকী এই বিমানটিকে অত্যন্ত সাশ্রয়ী দামের মধ্যেই উন্নত মানের আধুনিক যুদ্ধবিমান হিসেবে আখ্যা দিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সমগোত্রীয় অন্যান্য যুদ্ধবিমানের তুলনায় জেএফ-১৭ এর দাম প্রায় এক-তৃতীয়াংশ কম হওয়া সত্ত্বেও এর কর্মক্ষমতা অত্যন্ত চমকপ্রদ। এটি কেবল বিমান প্রদর্শনীতেই নয়, বরং বাস্তব যুদ্ধক্ষেত্রে রুশ ও পশ্চিমা প্রযুক্তির উন্নত বিমান ভূপাতিত করার মাধ্যমে নিজের সক্ষমতা প্রমাণ করেছে।

বিজ্ঞাপন

বিশ্ব অস্ত্রবাজারে পশ্চিমা প্রতিরক্ষা কোম্পানিগুলোর একচেটিয়া আধিপত্য কমে আসার সুযোগে পাকিস্তান ও তুরস্কের মতো দেশগুলো এগিয়ে আসছে। সাশ্রয়ী এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত এই প্রযুক্তির সাফল্য ইঙ্গিত দিচ্ছে যে, আগামীতে অতিমূল্যবান পশ্চিমা সরঞ্জামের চেয়ে সাশ্রয়ী ও কার্যকর অস্ত্রই বিশ্ববাজারে প্রাধান্য পাবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...