বিজ্ঞাপন

এপস্টেইনের দাবি, পুতিন-খামেনির চেয়েও বড় হুমকি ইমরান খান!

প্রাইম বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৮ এএম
এপস্টেইনের দাবি, পুতিন-খামেনির চেয়েও বড় হুমকি ইমরান খান!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্যরা জেফরি এপস্টেইন সংক্রান্ত নতুন এক দফা ইমেইল প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, ২০১৮ সালে নির্বাচনে জয়ের পর এই কুখ্যাত যৌন অপরাধী ইমরানকে বিশ্ব শান্তির জন্য রুশ প্রেসিডেন্ট পুতিন বা ইরানের সর্বোচ্চ নেতা খামেনির চেয়েও বড় ‘হুমকি’ হিসেবে অভিহিত করেছিলেন।

এপস্টেইনের পাঠানো ইমেইলে বলা হয়, ইমরান খান এরদোয়ান, শি জিনপিং বা পুতিনের তুলনায় বিশ্ব শান্তির জন্য অনেক বেশি ক্ষতিকর। তিনি এমনকি মজার ছলে মন্তব্য করেছিলেন যে, ইমরানের পাশে দাঁড়ালে ডোনাল্ড ট্রাম্পকে মহাকাশ বিজ্ঞানী আইনস্টাইনের মতো মনে হয়। এপস্টেইন ইমরানকে ‘কট্টর ইসলামপন্থী’ এবং ‘সত্য বলার ক্ষমতাহীন’ বলেও উল্লেখ করেছেন। এছাড়া ইমরানের ক্রিকেট ক্যারিয়ার এবং জনগণের ওপর তার প্রভাব সম্পর্কেও ওই কথোপকথনে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

বিশ্বব্যাপী আলোচিত এই যৌন পাচারকারী জেফরি এপস্টেইন ২০১৯ সালে আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর মার্কিন বিচার বিভাগ বিভিন্ন সময় তার সঙ্গে জড়িত বিশ্বনেতাদের তথ্য প্রকাশ করছে। অপরদিকে, ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দুর্নীতির অভিযোগে কারাবন্দী জীবন কাটাচ্ছেন ইমরান খান। তবে তার দল ও সমর্থকরা এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...