হরমুজে সামরিক মহড়া নেই: ইরান, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি

প্রাইম বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬ ৯:২২ এএম
হরমুজে সামরিক মহড়া নেই: ইরান, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। রোববার (২ ফেব্রুয়ারি) তিনি এ তথ্য নিশ্চিত করে বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত খবরগুলো ভুল ও ভিত্তিহীন।

এর আগে গত সপ্তাহে কিছু সংবাদমাধ্যম দাবি করেছিল, স্ট্রেইট অব হরমুজে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মহড়া পরিচালনা করতে যাচ্ছে। তবে ইরানি কর্মকর্তা জানান, ওই এলাকায় বাহিনীর কোনো সামরিক মহড়ার পরিকল্পনা করা হয়নি এবং এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়নি। অন্যদিকে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রোববার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায়, তবে তা মধ্যপ্রাচ্যে এক বিধ্বংসী ‘আঞ্চলিক যুদ্ধের’ সূচনা করবে।

সামরিক উত্তেজনার মাঝেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা উড়ে এসেছে। ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য আলোচনার ফ্রেমওয়ার্ক তৈরির কাজ এগিয়ে চলছে। শনিবার (৩১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গণমাধ্যমে সৃষ্ট ‘মিথ্যা যুদ্ধাবস্থার’ বিপরীতে এই আলোচনার প্রক্রিয়া অগ্রসর হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...