ইউক্রেনে ড্রোন হামলা: প্রসূতি হাসপাতালে আগুন, নিহত ১৪

প্রাইম বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬ ৯:১৪ এএম
ইউক্রেনে ড্রোন হামলা: প্রসূতি হাসপাতালে আগুন, নিহত ১৪

পূর্ব ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২ জন খনি শ্রমিক। রোববার স্থানীয় সময়ে শ্রমিকদের বহনকারী একটি বাসে এই হামলা চালানো হয়, যাতে আরও ১৫ জন আহত হয়েছেন। দেশটির বৃহত্তম বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান ডিটিইকে (DTEK) এই হতাহতের খবর নিশ্চিত করেছে।

একই দিনে জাপোরিঝঝিয়ায় একটি প্রসূতি হাসপাতালে ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলায় হাসপাতালের প্রথম তলায় আগুন ধরে যায় এবং ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনাকে ‘জীবনের বিরুদ্ধে যুদ্ধ’ বলে অভিহিত করেছেন ওই অঞ্চলের প্রশাসক ইভান ফেডোরভ। এছাড়া দিনিপ্রো শহরে পৃথক হামলায় এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন।

এই সহিংসতার মধ্যেই ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সাধারণ মানুষ ও হাসপাতালের ওপর এমন হামলা প্রমাণ করে যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তির পরিবর্তে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...