এপস্টেইনের সঙ্গে লেনদেন: লেবার পার্টি ছাড়লেন সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সিনিয়র সদস্য ও যুক্তরাষ্ট্রে সাবেক রাষ্ট্রদূত লর্ড পিটার ম্যান্ডেলসন দলের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। মার্কিন বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত নতুন নথিতে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সাথে তার আর্থিক লেনদেনের বিষয়টি ফের আলোচনায় আসার পর রোববার তিনি এই সিদ্ধান্তের কথা জানান। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মার্কিন বিচার বিভাগের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, ২০০৩ এবং ২০০৪ সালে তিনটি আলাদা লেনদেনের মাধ্যমে এপস্টেইন ম্যান্ডেলসনকে মোট ৭৫ হাজার ডলার প্রদান করেছিলেন। এ তথ্য প্রকাশ্যে আসার পর দলের সাধারণ সম্পাদককে চিঠি দিয়ে পদত্যাগের ঘোষণা দেন এই প্রবীণ রাজনীতিক। তিনি বলেন, দলের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি এড়াতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

লেবার পার্টির এই প্রভাবশালী নেতা তার চিঠিতে উল্লেখ করেন, সপ্তাহান্তে জেফরি এপস্টেইনকে ঘিরে সৃষ্ট নতুন আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি দলের বাইরে থাকাই শ্রেয় মনে করছেন। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং জানান, সদ্য প্রকাশিত নথিতে তার নাম থাকায় দলের ভাবমূর্তি রক্ষায় তিনি সদস্যপদ ত্যাগ করছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
এপস্টেইনের সঙ্গে লেনদেন: লেবার পার্টি ছাড়লেন সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সিনিয়র সদস্য ও যুক্তরাষ্ট্রে সাবেক রাষ্ট্রদূত লর্ড পিটার ম্যান্ডেলসন দলের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। মার্কিন বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত নতুন নথিতে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সাথে তার আর্থিক লেনদেনের বিষয়টি ফের আলোচনায় আসার পর রোববার তিনি এই সিদ্ধান্তের কথা জানান। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মার্কিন বিচার বিভাগের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, ২০০৩ এবং ২০০৪ সালে তিনটি আলাদা লেনদেনের মাধ্যমে এপস্টেইন ম্যান্ডেলসনকে মোট ৭৫ হাজার ডলার প্রদান করেছিলেন। এ তথ্য প্রকাশ্যে আসার পর দলের সাধারণ সম্পাদককে চিঠি দিয়ে পদত্যাগের ঘোষণা দেন এই প্রবীণ রাজনীতিক। তিনি বলেন, দলের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি এড়াতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

লেবার পার্টির এই প্রভাবশালী নেতা তার চিঠিতে উল্লেখ করেন, সপ্তাহান্তে জেফরি এপস্টেইনকে ঘিরে সৃষ্ট নতুন আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি দলের বাইরে থাকাই শ্রেয় মনে করছেন। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং জানান, সদ্য প্রকাশিত নথিতে তার নাম থাকায় দলের ভাবমূর্তি রক্ষায় তিনি সদস্যপদ ত্যাগ করছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…