ইতালিতে নাগরিকত্বের জটিলতা কমছে, নতুন সুখবর দিল সরকার
ইতালিতে বসবাসরত প্রবাসীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষিত সুখবর দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২০২৬ সালের বাজেটে অনুমোদিত নতুন আইনের আওতায় নাগরিকত্ব প্রাপ্তির প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। এর ফলে আগামী জুন মাসের মধ্যে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন’ সম্পন্ন হলে বাংলাদেশিসহ সব দেশের অভিবাসীরা আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্তি পেয়ে দ্রুত নাগরিকত্বের সুবিধা পাবেন।
নতুন এই পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে দীর্ঘদিনের পুরনো আবেদনের যাচাই-বাছাই ত্বরান্বিত করা হবে, যাতে ফাইলগুলো আর বছরের পর বছর দপ্তরে পড়ে না থাকে। এছাড়া বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব ঘোষণার সময়সীমা ১ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করা হয়েছে এবং চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ ধরণের ঘোষণার ক্ষেত্রে ২৫০ ইউরো ফি মওকুফ করা হয়েছে।

পাসপোর্ট আবেদনের মতোই এখন থেকে স্মার্টফোনের মাধ্যমে স্পিড বা সিআইই (SPID/CIE) ব্যবহার করে নাগরিকত্বের আবেদনের প্রতিটি ধাপের অগ্রগতি লাইভ দেখতে পারবেন আবেদনকারীরা। ইতালি সরকারের এই উদ্যোগ মূলত দক্ষ ও বৈধ অভিবাসীদের দ্রুত দেশটির মূলধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে, যা নতুন এবং পুরনো সব প্রবাসীর জন্যই অত্যন্ত সুবিধাজনক হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইতালিতে নাগরিকত্বের জটিলতা কমছে, নতুন সুখবর দিল সরকার
ইতালিতে বসবাসরত প্রবাসীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষিত সুখবর দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২০২৬ সালের বাজেটে অনুমোদিত নতুন আইনের আওতায় নাগরিকত্ব প্রাপ্তির প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। এর ফলে আগামী জুন মাসের মধ্যে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন’ সম্পন্ন হলে বাংলাদেশিসহ সব দেশের অভিবাসীরা আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্তি পেয়ে দ্রুত নাগরিকত্বের সুবিধা পাবেন।
নতুন এই পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে দীর্ঘদিনের পুরনো আবেদনের যাচাই-বাছাই ত্বরান্বিত করা হবে, যাতে ফাইলগুলো আর বছরের পর বছর দপ্তরে পড়ে না থাকে। এছাড়া বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব ঘোষণার সময়সীমা ১ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করা হয়েছে এবং চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ ধরণের ঘোষণার ক্ষেত্রে ২৫০ ইউরো ফি মওকুফ করা হয়েছে।

পাসপোর্ট আবেদনের মতোই এখন থেকে স্মার্টফোনের মাধ্যমে স্পিড বা সিআইই (SPID/CIE) ব্যবহার করে নাগরিকত্বের আবেদনের প্রতিটি ধাপের অগ্রগতি লাইভ দেখতে পারবেন আবেদনকারীরা। ইতালি সরকারের এই উদ্যোগ মূলত দক্ষ ও বৈধ অভিবাসীদের দ্রুত দেশটির মূলধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে, যা নতুন এবং পুরনো সব প্রবাসীর জন্যই অত্যন্ত সুবিধাজনক হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…