বাবার পথেই বিশ্ব রেকর্ড, কেনদামায় চমকে দিলেন মার্কিন কিশোর

প্রাইম বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬ ২:৫৫ এএম
বাবার পথেই বিশ্ব রেকর্ড, কেনদামায় চমকে দিলেন মার্কিন কিশোর

খেলাধুলা শিশুদের প্রতিদিনের সঙ্গী হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের এক কিশোর এর মাধ্যমেই গড়েছেন ইতিহাস। উইসকনসিনের বাসিন্দা ক্যালেব হান্টার জনপ্রিয় খেলনা ‘কেনদামা’ বা ‘পিনডালো’ দিয়ে এমন কীর্তি দেখালেন, যা তাকে এনে দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি।

‘ইউ’ আকৃতির কাঠের এই খেলনাটির একদিকে বল ঢোকানোর পর তা অন্যদিক দিয়ে বেরিয়ে আবার ভেতরে প্রবেশ করাতে হয়। বল মাটি স্পর্শ করলেই খেলা শেষ হয়ে যায়। এই কঠিন খেলায় অনূর্ধ্ব-১৬ বছর বয়স শ্রেণিতে মাত্র ৩০ সেকেন্ডে ৫১ বার বলটি সফলভাবে ঘুরিয়ে বিশ্ব রেকর্ড নিজের করে নেন ক্যালেব।

নিজের এই সাফল্যের কথা জানিয়ে ক্যালেব বলেছেন, তার বাবাই এর প্রধান অনুপ্রেরণা। তার বাবা মাত্র ২৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ছয়টি রাজ্যে সাইকেল চালিয়ে রেকর্ড গড়েছিলেন। বাবার সেই অর্জন থেকে অনুপ্রাণিত হয়ে কঠোর অনুশীলনের মাধ্যমে ৩০ সেকেন্ডের আগে বল পড়ার ভয় কাটিয়ে তিনি এই অসাধারণ কীর্তি গড়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...