বাবার পদাঙ্ক অনুসরণ করে কেনদামায় বিশ্ব রেকর্ড গড়লেন ক্যালেব
যুক্তরাষ্ট্রের উইসকনসিনের কিশোর ক্যালেব হান্টার এমন এক কীর্তি দেখিয়েছেন যা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ছোটবেলার খেলা কেনদামা দিয়েই তিনি গড়েছেন বিশ্ব রেকর্ড। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে এই খেলনার বল ৫১ বার ঘুরিয়ে অনূর্ধ্ব-১৬ বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখালেন এই মার্কিন কিশোর।
‘ইউ’ আকৃতির এই কাঠের খেলনাটির একদিকে বল ঢোকানো এবং অন্যদিক থেকে বের করার কৌশল রয়েছে, যেখানে একটুর জন্য ভুল হলেই খেলা শেষ হয়ে যায়। ক্যালেব জানান, এই অসাধারণ অর্জনের পেছনে তার মূল অনুপ্রেরণা তার বাবা। তার বাবা ২৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ছয়টি রাজ্যে সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড স্থাপন করেছিলেন। ক্যালেব বলেন, ‘বাবার সেই রেকর্ড আমাকে অনুপ্রাণিত করেছে। আমি যখন দেখলাম ৩০ সেকেন্ডের আগে বলটি মাটিতে পড়ছে না, তখন আমার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়।’

নিজের একনিষ্ঠ অনুশীলন এবং পরিবারের সমর্থনের কারণে এই অসম্ভবকে সম্ভব করেছেন ক্যালেব। কেবল খেলাধুলা নয়, বাবার সাফল্যের গল্প অনুসরণ করে নিজের যোগ্যতা দিয়ে নতুন মাইলফলক সৃষ্টি করলেন তিনি। এই অর্জন তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দিয়েছে এবং ভবিষ্যতে আরও নতুন কিছু করার স্বপ্ন দেখাচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বাবার পদাঙ্ক অনুসরণ করে কেনদামায় বিশ্ব রেকর্ড গড়লেন ক্যালেব
যুক্তরাষ্ট্রের উইসকনসিনের কিশোর ক্যালেব হান্টার এমন এক কীর্তি দেখিয়েছেন যা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ছোটবেলার খেলা কেনদামা দিয়েই তিনি গড়েছেন বিশ্ব রেকর্ড। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে এই খেলনার বল ৫১ বার ঘুরিয়ে অনূর্ধ্ব-১৬ বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখালেন এই মার্কিন কিশোর।
‘ইউ’ আকৃতির এই কাঠের খেলনাটির একদিকে বল ঢোকানো এবং অন্যদিক থেকে বের করার কৌশল রয়েছে, যেখানে একটুর জন্য ভুল হলেই খেলা শেষ হয়ে যায়। ক্যালেব জানান, এই অসাধারণ অর্জনের পেছনে তার মূল অনুপ্রেরণা তার বাবা। তার বাবা ২৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ছয়টি রাজ্যে সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড স্থাপন করেছিলেন। ক্যালেব বলেন, ‘বাবার সেই রেকর্ড আমাকে অনুপ্রাণিত করেছে। আমি যখন দেখলাম ৩০ সেকেন্ডের আগে বলটি মাটিতে পড়ছে না, তখন আমার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়।’

নিজের একনিষ্ঠ অনুশীলন এবং পরিবারের সমর্থনের কারণে এই অসম্ভবকে সম্ভব করেছেন ক্যালেব। কেবল খেলাধুলা নয়, বাবার সাফল্যের গল্প অনুসরণ করে নিজের যোগ্যতা দিয়ে নতুন মাইলফলক সৃষ্টি করলেন তিনি। এই অর্জন তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দিয়েছে এবং ভবিষ্যতে আরও নতুন কিছু করার স্বপ্ন দেখাচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…