বাবার পথে হেঁটে কেনদামায় বিশ্ব রেকর্ড গড়লেন মার্কিন কিশোর

প্রাইম বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬ ২:২৭ এএম
বাবার পথে হেঁটে কেনদামায় বিশ্ব রেকর্ড গড়লেন মার্কিন কিশোর

শৈশবের সাধারণ খেলাধুলাকেই বিশ্বজয়ের হাতিয়ার হিসেবে বেছে নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কিশোর ক্যালেব হান্টার। জাপানি ঐতিহ্যবাহী খেলনা ‘কেনদামা’ বা ‘পিনডালো’ দিয়ে অবিশ্বাস্য এক নৈপুণ্য দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন তিনি। অনূর্ধ্ব-১৬ বয়সসীমার এই ইভেন্টে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ৫১ বার বল লুপে আনার কৃতিত্ব দেখিয়েছেন এই মার্কিন শিশু।

সাধারণত ‘ইউ’ আকৃতির কাঠের এই খেলনাটির একদিকে একটি বল লাগানো থাকে, যা দক্ষতার সাথে ছোঁয়া ও নিয়ন্ত্রণ করতে হয়। একটু হলেও ভুল হলেই বল মাটিতে পড়ে যায় এবং খেলা শেষ হয়ে যায়। তবে ক্যালেবের জন্য এটি ছিল বাবার সুনাম ধরে রাখার চ্যালেঞ্জ। তার বাবা মাত্র ২৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ছয়টি রাজ্যে সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। পিতার এই সাফল্য থেকেই অনুপ্রেরণা পেয়ে নতুন কোনো মাইলফলক স্পর্শ করার স্বপ্ন দেখেছিলেন তিনি।

উইসকনসিনের এই বাসিন্দা জানান, কঠোর অনুশীলনের মাধ্যমে তিনি নিশ্চিত হয়েছিলেন যে, ৩০ সেকেন্ডের মধ্যে বলটি মাটিতে পড়ছে না। এই আত্মবিশ্বাসই তাকে শেষ পর্যন্ত সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে। পূর্ববর্তী রেকর্ডটি ভাঙতে পেরে এখন তিনি অত্যন্ত আনন্দিত।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...