বাবার পথেই হাঁটলেন ক্যালেব, কেনদামায় গড়লেন বিশ্ব রেকর্ড
যুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা কিশোর ক্যালেব হান্টার শৈশবের সাধারণ একটি খেলনা দিয়েই বিশ্বজয় করেছেন। অনূর্ধ্ব-১৬ বছর বয়স ক্যাটাগরিতে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ‘কেনদামা’ বা পিনডালোর বলটি ৫১ বার ঘুরিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন তিনি।
জাপানি এই খেলনাটি দেখতে অনেকটা হ্যামারের মতো, যার এক প্রান্তে একটি বল থাকে। খেলার নিয়ম হলো হাতের নড়াচড়ায় বলটি কাঠের অংশের বিভিন্ন স্থানে ফেলে ধরা এবং মাটিতে না পড়ার আগ পর্যন্ত চালিয়ে যাওয়া। ক্যালেব জানান, এই অসাধারণ অর্জনের পেছনে মূল অনুপ্রেরণা তার বাবা। তার বাবা ২৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ছয়টি রাজ্যে সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। বাবার সেই সাফল্য দেখেই তিনি নতুন কোনো রেকর্ড স্থাপনের স্বপ্ন দেখেন।

ক্যালেব বলেন, ‘বাবার কাছ থেকেই রেকর্ড গড়ার অনুপ্রেরণা পেয়েছি। কঠোর অনুশীলনের এক পর্যায়ে দেখলাম ৩০ সেকেন্ডের আগে বলটি পড়ছে না। এতে আমার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং অবশেষে গিনেস বুকে জায়গা করে নিতে পারলাম।’ ছোট্ট একটি খেলনার মাধ্যমেই অদম্য ইচ্ছাশক্তির পরিচয় দিয়েছেন এই মার্কিন কিশোর।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বাবার পথেই হাঁটলেন ক্যালেব, কেনদামায় গড়লেন বিশ্ব রেকর্ড
যুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা কিশোর ক্যালেব হান্টার শৈশবের সাধারণ একটি খেলনা দিয়েই বিশ্বজয় করেছেন। অনূর্ধ্ব-১৬ বছর বয়স ক্যাটাগরিতে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ‘কেনদামা’ বা পিনডালোর বলটি ৫১ বার ঘুরিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন তিনি।
জাপানি এই খেলনাটি দেখতে অনেকটা হ্যামারের মতো, যার এক প্রান্তে একটি বল থাকে। খেলার নিয়ম হলো হাতের নড়াচড়ায় বলটি কাঠের অংশের বিভিন্ন স্থানে ফেলে ধরা এবং মাটিতে না পড়ার আগ পর্যন্ত চালিয়ে যাওয়া। ক্যালেব জানান, এই অসাধারণ অর্জনের পেছনে মূল অনুপ্রেরণা তার বাবা। তার বাবা ২৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ছয়টি রাজ্যে সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। বাবার সেই সাফল্য দেখেই তিনি নতুন কোনো রেকর্ড স্থাপনের স্বপ্ন দেখেন।

ক্যালেব বলেন, ‘বাবার কাছ থেকেই রেকর্ড গড়ার অনুপ্রেরণা পেয়েছি। কঠোর অনুশীলনের এক পর্যায়ে দেখলাম ৩০ সেকেন্ডের আগে বলটি পড়ছে না। এতে আমার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং অবশেষে গিনেস বুকে জায়গা করে নিতে পারলাম।’ ছোট্ট একটি খেলনার মাধ্যমেই অদম্য ইচ্ছাশক্তির পরিচয় দিয়েছেন এই মার্কিন কিশোর।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…